Home / উপজেলা সংবাদ / মতলব দক্ষিণ / আবহাওয়াগত ভারসাম্য রক্ষায় বৃক্ষ রোপনের বিকল্প নেই: ড.জালাল উদ্দিন এমপি
আবহাওয়াগত

আবহাওয়াগত ভারসাম্য রক্ষায় বৃক্ষ রোপনের বিকল্প নেই: ড.জালাল উদ্দিন এমপি

চাঁদপুরের মতলব পৌরসভার আয়োজনে বৃক্ষ রোপন কর্মসূচীর উদ্বোধনী অনুষ্ঠিত হয়। ৫ বছরে (২০২৬-২০৩০)২৫ কোটি বৃক্ষ রোপন কর্মসূচীর আওতায় পৌরসভা প্রাঙ্গণে বৃক্ষ রোপনের মধ্যে দিয়ে মতলব পৌরসভায় ৬ মাসে ১হাজার বৃক্ষ রোপন কর্মসূচীর উদ্ধোধন করেন চাঁদপুর -২ আসনের সংসদ সদস্য ড.মো.জালাল উদ্দিন।

এসময় তিনি বলেন,গাছের জন্যই আমরা অক্সিজেন পেয়ে থাকি যা আমাদের বেঁচে থাকতে সাহায্য করে। গাছপালা মানুষের পরম বন্ধু। পরিবেশের আবহাওয়াগত ভারসাম্য রক্ষায় বৃক্ষ-রোপনের বিকল্প নেই। যে কোনো দেশের মোট আয়তনের ২৫ ভাগ বনভূমি থাকা প্রয়োজন কিন্তু সেই তুলনায় বাংলাদেশের বনভূমির পরিমাণ মোট আয়তনের শতকরা ১৭ ভাগ। এরপরেও চলছে অপরিকল্পিতভাবে বৃক্ষ নিধন। এ ব্যাপারে জনগণকে সচেতন করতে হবে। আসুন, আমরা সবাই গাছ লাগাই পরিবেশ বাঁচাই।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার ও মতলব পৌরসভার প্রশাসক কেএম ইশমাম। এসময় উপস্থিত ছিলেন মতলব দক্ষিণ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ হাফিজুর রহমান মানিক, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সভাপতি ও মতলব পৌরসভার সাবেক মেয়র এনামুল হক বাদল,মতলব পৌরসভার নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলাম, মতলব পৌর বিএনপির সভাপতি শোয়েব আহমেদ সরকার,উপজেলা বিএনপির সাধারণত সম্পাদক মো.সফিকুল ইসলাম সাগর, পৌর বিএনপির সহ- সভাপতি ডাঃ শোয়েব আহমেদ, মতলব পৌর বিএনপির সাবেক আহবায়ক মোজাম্মেল হক খোকন,মতলব পৌর বিএনপির সাধারণ সম্পাদক জাকির হোসেন প্রধান, মতলব পৌর যুবদলের আহবায়ক মজিবুর রহমান সরকার, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক জহিরুল হক জহির, মতলব দক্ষিণ উপজেলা ছাত্রদলের আহবায়ক মিরাজ মাহমুদ জিসান প্রমুখ।

প্রতিবেদক: মাহফুজ মল্লিক/
১৮ জুলাই ২০২৬