Home / উপজেলা সংবাদ / কচুয়া / কচুয়ায় দুর্যোগে ক্ষতিগ্রস্থ ও অসহায় ৭০ পরিবারকে চেক বিতরণ
দুর্যোগে

কচুয়ায় দুর্যোগে ক্ষতিগ্রস্থ ও অসহায় ৭০ পরিবারকে চেক বিতরণ

চাঁদপুরের কচুয়া উপজেলায় প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্থ, দুঃস্থ ও অসহায় মানুষের মাঝে ত্রাণ কার্যক্রমের অংশ হিসেবে নগদ অর্থের চেক বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (১৪ জুলাই) সকাল ১২টায় উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের আয়োজনে এ চেক বিতরণ অনুষ্ঠানের আয়োজস করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের সহ-সভাপতি ও বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য নাজমুন নাহার বেবী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, কচুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদুল হাসান রাসেল।

অনুষ্ঠানে সর্বমোট ৭০ জন উপকারভোগীর মাঝে ১০ হাজার টাকা করে মোট ৭ লাখ টাকার নগদ অর্থের চেক বিতরণ করা হয়।

এছাড়াও উপস্থিত ছিলেন, কচুয়া উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মো. আবু নাছির, কচুয়া উপজেলা বিএনপির সভাপতি খাইরুল আবদীন স্বপন, সাধারণ সম্পাদক মো. মাসুদ এলাহি সুভাষ, উত্তরাঞ্চল বিএনপির সাধারণ সম্পাদক মো. ইউসুফ মিয়াজী, উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক হাবিবুর নবী সুমন, উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক আজিজ আহমেদ মানিক, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি ইসমাইল হোসেন আবেগ, সাধারণ সম্পাদক আতিকুর রহমান জুয়েল, কচুয়া প্রেসক্লাবের সভাপতি মো. আতাউল করিমসহ স্থানীয় রাজনৈতিক, সামাজিক ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

ছবি: কচুয়ায় প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্থ, দুঃস্থ ও অসহায় মানুষের মাঝে ত্রাণ কার্যক্রমের অংশ হিসেবে নগদ অর্থের চেক বিতরণ করছেন অতিথিবৃন্দ।

প্রতিবেদক: জিসান আহমেদ নান্নু,
১৫ জুলাই ২০২৬