Home / চাঁদপুর / দেশে ১ কোটি ৩৯ লাখ ডায়াবেটিসে আক্রান্ত : চাঁদপুরে ৮৩ হাজার
diabetes==

দেশে ১ কোটি ৩৯ লাখ ডায়াবেটিসে আক্রান্ত : চাঁদপুরে ৮৩ হাজার

আন্তর্জাতিক ডায়াবেটিস ফেডারেশনের তথ্য অনুযায়ী-বর্তমানে বাংলাদেশে ১ কোটি ৩৯ লাখ। এদের মধ্যে প্রাপ্তবয়স্ক মানুষ ২০ থেকে ৭৯ বছর বয়সী ডায়াবেটিসে আক্রান্ত। চাঁদপুরে ৮৩ হাজার ডায়াবেটিসে আক্রান্ত রোগী রযেছে । ১৯৮৭ সাল থেকে এ পরিসংখ্যান বলে চাঁদপুর ডায়াবেটিক সমিতি কর্তৃক পরিচালিত চাঁদপুর ডায়াবেটিক হাসপাতাল সূত্রে আজ ১৪ নভেম্বর এ তথ্য জানা গেছে। আক্রান্তদের ৩৯.১% বা প্রায় অর্ধেক মানুষই জানেন না যে তাদের ডায়াবেটিস রয়েছে। ডায়াবেটিস রোগীর সংখ্যার দিক থেকে বাংলাদেশ বর্তমানে বিশ্বে সপ্তম অবস্থানে রয়েছে। বর্তমান ধারা অব্যাহত থাকলে ২০৫০ সালের মধ্যে দেশে ডায়াবেটিস রোগীর সংখ্যা ২ কোটি ৩০ লাখ ছাড়াতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

বাংলাদেশে ডায়াবেটিস পরিস্থিতির গভীরতা এবং এর পেছনের কারণ,লক্ষণ ও প্রতিরোধের উপায়গুলো নিচে বিস্তারিত তুলে ধরা হলো- ১. বাংলাদেশে ডায়াবেটিসের ভৌগোলিক ও জনমিতিক
বিভিন্ন গবেষণা ও জরিপের তথ্য অনুযায়ী-দেশে ডায়াবেটিস ছড়িয়ে পড়ার ধরনে স্পষ্ট কিছু পার্থক্য দেখা যায়। গ্রামের তুলনায় শহরাঞ্চলে ডায়াবেটিসের হার অনেক বেশি। গবেষণায় দেখা গেছে, শহরে প্রাপ্তবয়স্কদের মধ্যে ডায়াবেটিসের হার প্রায় ১০.৮% – ১৩.২%, যেখানে গ্রামে হার ৭.১%- ৭.৪%। তবে সাম্প্রতিক সময়ে খাদ্যাভ্যাসের পরিবর্তনের কারণে গ্রামেও রোগীর সংখ্যা দ্রুত বাড়ছে।

দেশের বিভাগগুলোর মধ্যে ঢাকা বিভাগে বিশেষ করে শহরাঞ্চলে ডায়াবেটিস এবং প্রি-ডায়াবেটিসের হার সবচেয়ে বেশি আর গ্রামাঞ্চলের মধ্যে চট্টগ্রাম বিভাগে এর প্রবণতা তুলনামূলক বেশি দেখা যায়। আগে ডায়াবেটিসকে শুধু বয়স্কদের রোগ মনে করা হলেও, বর্তমানে দেশের তরুণ প্রাপ্তবয়স্কদের প্রায় ৭.৫% টাইপ-২ ডায়াবেটিসে আক্রান্ত হচ্ছেন- যা একটি বড় উদ্বেগের কারণ।
দেশে ডায়াবেটিস রোগীর পাশাপাশি বিপুল সংখ্যক মানুষ (শহরে প্রায় ৩১% এবং গ্রামে ২৭%) প্রি-ডায়াবেটিস পর্যায়ে আছেন অর্থাৎ যেকোনো সময় তাদের পূর্ণমাত্রায় ডায়াবেটিস ধরা পড়তে পারে।

দেশে ডায়াবেটিস বাড়ার প্রধান কারণ

শহুরে জীবনে দীর্ঘক্ষণ বসে কাজ করা,হাঁটাচলা বা ব্যায়ামের অভাব (শহরের প্রায় ৮৩% ডায়াবেটিস রোগী কায়িক শ্রমে অনাগ্রহী)। অতিরিক্ত শর্করা (সাদা ভাত, চিনি),ফাস্টফুড, তেলে ভাজা খাবার এবং কোমল পানীয় গ্রহণের প্রবণতা। স্থূলতা এবং উচ্চ রক্তচাপ ডায়াবেটিসের ঝুঁকি বহুগুণ বাড়িয়ে দেয়। সাধারণ লক্ষণসমূহ বেশিরভাগ ক্ষেত্রে ( ৯৯% টাইপ-২ ডায়াবেটিস) শুরুতে কোনো স্পষ্ট লক্ষণ থাকে না বলেই মানুষ বুঝতে পারেন না।

ক.ঘন ঘন প্রস্রাব হওয়া (বিশেষ করে রাতে)। খ. অতিরিক্ত তৃষ্ণা পাওয়া এবং মুখ শুকিয়ে যাওয়া।গ. প্রচুর ক্ষুধা লাগা সত্ত্বেও হঠাৎ ঘ. শরীরের ওজন কমে যাওয়া। ঙ. সবসময় ক্লান্ত ও দুর্বল অনুভব করা। ৫. চোখে ঝাপসা দেখা এবং শরীরের কোনো ক্ষত বা কাটাছেঁড়া শুকাতে দেরি হওয়া। ছ. হাত-পায়ে ঝিনঝিন করা বা অবশ ভাব আসা। সচেতনতা এবং জীবনযাত্রায় সামান্য

পরিবর্তন এনে ডায়াবেটিস প্রতিরোধ ও নিয়ন্ত্রণ করা সম্ভব

ক. সপ্তাহে অন্তত ৫ দিন প্রতিদিন ৩০ থেকে ৪০ মিনিট দ্রুত হাঁটা বা কায়িক পরিশ্রম করা। খ. সাদা ভাত বা ময়দার রুটির পরিবর্তে লাল আটার রুটি, ওটস, প্রচুর শাকসবজি, ডাল এবং আঁশযুক্ত খাবার খাওয়া। চিনি,মিষ্টি ও অতিরিক্ত তেল-চর্বিযুক্ত খাবার বর্জন করা। গ. শরীরের অতিরিক্ত ওজন ৫% থেকে ৭% কমাতে পারলে ডায়াবেটিসের ঝুঁকি ৬০% পর্যন্ত কমে যায়। ঘ. বয়স ৩০-এর বেশি হলে বা পরিবারে কারও ডায়াবেটিস থাকলে বছরে অন্তত একবার রক্তে শর্করার মাত্রা পরীক্ষা করা।

তথ্যসূত্র: অন লাইন পোর্টাল ও চাঁদপুর ডায়াবেটিস হাসপাতাল ।

আবদুল গনি
১৪ নভেম্বর ২০২৬
এ জি