চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চাঁবিপ্রবি) ব্যবসায় প্রশাসন বিভাগে পদোন্নতিপ্রাপ্ত শিক্ষকদের সংবর্ধনা,শিক্ষক সম্মননাজ নবাগত শিক্ষকদের বরণ এবং শিক্ষকদের সম্মাননা উপলক্ষে অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে বিভাগের সহকারী অধ্যাপক ও চেয়ারম্যান মো. বায়েজিদ আহমেদ রনি এবং সহকারী অধ্যাপক খাদিজা খাতুন টুম্পাকে পদোন্নতির জন্য সংবর্ধনা জানানো হয়। একই সঙ্গে পিএইচডি গবেষণার উদ্দেশ্যে বিদেশযাত্রা উপলক্ষে মো. বায়েজিদ আহমেদ রনিকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।
এ ছাড়া জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে ডিন অ্যাওয়ার্ড অর্জনের জন্য প্রভাষক মো. রফিকুল ইসলামকে ফুললে দিয়ে শুভেচ্ছা জানানো হয়।
অনুষ্ঠানে নবনিযুক্ত দুই শিক্ষক, প্রভাষক মো. আরিফুল হক ও প্রভাষক ফারজানা রহমানকে ফুলেল শুভেচ্ছার মাধ্যমে বরণ করে নেন বিভাগের শিক্ষার্থীরা। পরে বিভাগের অন্যান্য শিক্ষকদেরও শিক্ষার্থীরা ফুল দিয়ে শুভেচ্ছা জানান।
অনুষ্ঠানে সম্মানিত শিক্ষকরা শিক্ষার্থীদের উদ্দেশে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন। তাঁরা শিক্ষার্থীদের নৈতিকতা, অধ্যবসায়, গবেষণা ও দক্ষতা অর্জনের ওপর গুরুত্বারোপ করেন এবং ভবিষ্যৎ জীবনে সফল হওয়ার আহ্বান জানান।
আয়োজকেরা জানান, ২০২৩ সালে মাত্র দুইজন শিক্ষক ও ২৯ জন শিক্ষার্থী নিয়ে যাত্রা শুরু করা ব্যবসায় প্রশাসন বিভাগ বর্তমানে ছয়জন শিক্ষক ও ৯৩ জন শিক্ষার্থী
নিয়ে এগিয়ে চলেছে। বিভাগটিকে আরও সমৃদ্ধ করতে শিক্ষক-শিক্ষার্থীদের সম্মিলিত প্রচেষ্টা অব্যাহত থাকবে বলেও তাঁরা আশাবাদ ব্যক্ত করেন।
অনুষ্ঠান শেষে শিক্ষক ও শিক্ষার্থীদের অংশগ্রহণে ফটোসেশন এবং সাংস্কৃতিক অনুষ্ঠানঅনুষ্ঠিত হয়।
প্রতিবেদক: শরীফুল ইসলাম/
৯ জুলাই ২০২৬
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur