বাংলাদেশ পুলিশ হেডকোয়ার্টার্সের অতিরিক্ত ডিআইজি (রিপেয়ার অ্যান্ড মেইনটেন্যান্স) খন্দকার শামীমা ইয়াসমিন চাঁদপুর পুলিশ সুপারের কার্যালয়ের বার্ষিক পরিদর্শন করেছেন।
১ জুলাই বুধবার তিনি চাঁদপুরে পৌঁছালে পুলিশ সুপার মো. মিজানুর রহমান তাঁকে ফুলেল শুভেচ্ছা জানান। এসময় জেলা পুলিশের একটি সুসজ্জিত দল গার্ড অব অনার প্রদান করে।
পরিদর্শনকালে অতিরিক্ত ডিআইজি শামীমা ইয়াসমিন কার্যালয়ের সকল দপ্তরের বার্ষিক কার্যক্রম পর্যালোচনা করেন। সফরকালে তাঁর সঙ্গে ছিলেন পুলিশ হেডকোয়ার্টার্সের অতিরিক্ত পুলিশ সুপার জাকির হোসেন সুমন।
এসময় উপস্থিত ছিলেন চাঁদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) নাদিরা নূর, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) মো. লুৎফর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. খায়রুল কবির, সহকারী পুলিশ সুপার (শিক্ষানবিশ) মাহির আসেফ ও মিয়াজী আলিফ ইমরানসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
প্রতিবেদক: আশিক বিন রহিম/
১ জুলাই ২০২৬
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur