Home / উপজেলা সংবাদ / কচুয়া / কচুয়ায় অসহায় নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ
অসহায়

কচুয়ায় অসহায় নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ

চাঁদপুরের কচুয়া উপজেলার গুলবাহার এলাকায় প্রতিষ্ঠিত মানবিক সংগঠন জীবন চৌধুরী ফাউন্ডেশন-এর উদ্যোগে অসহায় ও দুস্থ নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। বুধবার বিকেলে অসহায় পরিবারের নারীদের স্বাবলম্বিতা নিশ্চিত করা এবং অসচ্ছল পরিবারের আর্থিক সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে আয়োজিত এ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপকারভোগীদের হাতে সেলাই মেশিন তুলে দেন, বিশিষ্ট নারী উদ্যোক্তা শাহানা জামান চৌধুরী।

অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা বলেন, একটি সেলাই মেশিন শুধু একটি যন্ত্র নয়, বরং একটি পরিবারের নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করে। নারীরা এই সেলাই মেশিনের মাধ্যমে আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করে নিজেদের পরিবারকে অর্থনৈতিকভাবে সহায়তা করতে পারবেন। এ সময় জীবন চৌধুরী ফাউন্ডেশনের সদস্য সোলাইমান জুনু, আলোর মশাল সামাজিক সংগঠনের সভাপতি ওমর ফারুক সায়েমসহ উপকারভোগী সদস্যবৃন্দ এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোই জীবন চৌধুরী ফাউন্ডেশনের মূল লক্ষ্য। ভবিষ্যতেও শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান ও মানবিক সহায়তাসহ বিভিন্ন জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে। উল্লেখ্য, জীবন চৌধুরী ফাউন্ডেশন প্রতিষ্ঠার পর থেকেই মানবসেবামূলক বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে আসছে।

বিশেষ করে সাড়া দেশে শতাধীক গৃহ নির্মাণ, অসহায় ও দুস্থ নারীদের স্বাবলম্বী করতে সেলাই মেশিন বিতরণ, দরিদ্র মানুষের সহায়তা এবং বিভিন্ন সামাজিক উদ্যোগ বাস্তবায়নের মাধ্যমে সংগঠনটি ইতোমধ্যে এলাকাবাসীর আস্থা ও প্রশংসা অর্জন করেছে। ফাউন্ডেশনের ¯ে¬াগান “একটি সেলাই মেশিন, একটি পরিবারের নতুন সম্ভাবনাকে সামনে রেখে সংগঠনটি মানবতার সেবায় নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

প্রতিবেদক: জিসান আহমেদ নান্নু,
১ জুলাই ২০২৬