স্ত্রীর দেয়া তালাক মেনে নিতে না পেরে স্ত্রীর ছবি বুকে নিয়ে আত্মহত্যা করেছে এক সন্তানের জনক শান্ত হোসেন (২৫) নামের এক যুবক। তালাকের বিষয় নিয়ে এদিন স্থানীয়ভাবে শালিস হবার কথা ছিলো। শনিবার (২৭ জুন) দুপুরে হৃদয়বিদারক ঘটনাটি ঘটে হাজীগঞ্জ উপজেলার পশ্চিম হাটিলা ইউনিয়নের নিশ্চিন্তপুর গ্রামের উত্তর পাটোয়ারী বাড়িতে। নিহত যুবক এ বাড়ির আবুল বাসারের ছেলে।
স্থানীয়রা জানান, বিয়ের পর থেকে সুন্দরী স্ত্রীর গতিবিধি সন্দেহের দৃষ্টিতে দেখতেন। এ নিয়ে তাদের স্বামী-স্ত্রীর মধ্যে পারিবারিক কলহ চলে আসছিলো। এরই মাঝে গত কয়েকদিন আগে স্ত্রী নিজেই শান্তকে তালাক দেন। এ বিষয়টি নিয়ে শনিবার স্থানীয়ভাবে একটি সালিশ বৈঠক হওয়ার কথা ছিল। তবে সালিশ শুরু হওয়ার কয়েক ঘন্টা আগে স্ত্রীর একটি ছবি বুকে নিযে নিজ বসতঘরের আড়ার সঙ্গে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা শান্ত আর এ তথ্য নিহতের পরিবারের।
স্থানীয় একাধীক ব্যক্তি জানান, শান্ত তার স্ত্রীর একটি ছবি বুকে ঝুলিয়ে রেখেছিলেন। বিষয়টি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে।
খবর পেয়ে দুপুরের পরে হাজীগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে লাশ থানাতে নিয়ে আসে।
হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল মান্নান বলেন, “খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পোঁছে সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য চাঁদপুর সদর হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত রিপোর্ট পেলে মৃত্যুর কারন জানা যাবে।
হাজীগঞ্জ প্রতিনিধি/ ২৭ জুন ২০২৬
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur