চাঁদপুর জেলা ছাত্রদলের নবগঠিত কমিটির নেতৃবৃন্দের সাথে মতলব দক্ষিণ উপজেলা ও পৌর ছাত্রদলের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৫ জুন) বিকালে চাঁদপুর জেলা বিএনপির কার্যালয়ে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর জেলা ছাত্রদলের আহ্বায়ক ইসমাইল হোসেন পাটোয়ারী।
তিনি তার বক্তব্যে বলেন, গত আন্দোলন সংগ্রামে নেতা-কর্মীরাই রাজপথে ছিল। কমিটি একটা নিয়ম মাত্র। আজকে আমি আছি কালকে আরেকজন আসবে। বিগত সাড়ে ১৫ বছর ফ্যাসিবাদ সরকার মানুষের গণতান্ত্রিক অধিকারকে হরণ করেছিল। ছাত্রদের অধিকার হরণ করেছিল। এদেশের মানুষের ভোটের অধিকার বাক স্বাধীনতা কেড়ে নিয়ে এ দেশকে ফ্যাসিবাদে পরিণত করেছে। ছাত্র জনতা ঐক্যবদ্ধ হয়ে এদেশ থেকে তাদেরকে বিতাড়িত করেছে।
তিনি আরো বলেন, যারা বিগত সময়ে রাজপথে আন্দোলন সংগ্রাম রক্ত দিয়েছে কারাভোগ করছে তাদেরকে দিয়েই কমিটি দেওয়া হবে। বিগত দিনে আন্দোলন সংগ্রামে মতলব দক্ষিণ উপজেলা ছাত্রদলকে পাশে পেয়েছি। ভবিষ্যতেও পাশে পাবো।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর জেলা ছাত্রদলের সদস্য সচিব জিয়াউর রহমান সোহাগ। শুভেচ্ছা বক্তব্য রাখেন চাঁদপুর জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ও মতলব দক্ষিণ উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মিরাজ মাহমুদ জিসান, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা প্রধান, মতলব পৌর ছাত্রদলের সদস্য সচিব মাসুদ পারভেজ পনির।
এছাগাও আরো উপস্থিত ছিলেন মতলব দক্ষিণ উপজেলা ছাত্রদলের আহ্বায়ক কমিটির ১নং সদস্য পাভেল ভূঁইয়া, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক শামসুল হাসন মিঠু, মাহাবুব প্রধান, শাহিন সরকার, তরিকুল ইসলাম, সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক রেজাউল করিম, মতলব পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আবু তাহের ফরাজী, হাবিবুর রহমান, কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক শাওন মোল্লা, ফয়সাল খান, সাইফুল ইসলাম রনি, কাইয়ুম হোসেন, আলআমিন পাটোয়ারী, ইমরান তপাদারসহ বিভিন্ন ইউনিয়ন ছাত্রদলের বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ।
স্টাফ রিপোর্টার/ ২৫ জুন ২০২৬
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur