চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলায় কৃষক-কৃষাণীদের মাঝে বৃহস্পতিবার (২৫ জুন) বেলা সাড়ে এগারোটায় বিনামুল্যে গাছের চারা ও কৃষি উপকরণ বিতরণ করা হয়।উপজেলা প্রশাসন ও উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে কৃষি উপকরণ বিতরণের উদ্ধোধনী অনুষ্ঠানে উপজেলা কৃষি অফিসার চৈতন্য পালের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মতলব দক্ষিণ উপজেলা নির্বাহী অফিসার কেএম ইশমাম। তিনি বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা, সবুজায়ন বৃদ্ধি এবং নিরাপদ খাদ্য উৎপাদনে গাছ রোপণ ও জৈব সারের ব্যবহার অত্যন্ত গুরুত্বপূর্ণ। সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কর্মসূচির অংশ হিসেবে এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে। উপজেলা কৃষি অফিসার চৈতন্য পাল বলেন,সরকারের নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়ন, পরিবেশ সংরক্ষণ এবং কৃষি উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে মতলব দক্ষিণ উপজেলা কৃষি গাছের চারা, জৈব সার ও বিভিন্ন কৃষি উপকরণ বিতরণ করা হয়েছে।
এসময় আরো বক্তব্য রাখেন উপজেলা যুবদলের আহবায়ক মোজাহিদুল ইসলাম কিরণ, উপজেলা কৃষকদলের সভাপতি হানিফ পাটোয়ারী। এসময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোহতাছিন হোসেন,উপ সহকারী কৃষি কর্মকর্তা হেলাল উদ্দিন প্রমুখ।
উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সুত্রে জানা গেছে, ২০২৫-২০২৬ অর্থবছরে খরিপ মৌসুমে প্রণোদনা কর্মসূচীর আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে উপজেলা ও পৌরসভার বিভিন্ন এলাকার কৃষক- কৃষাণী ও বিভিন্ন পেশার মানুষের মাঝে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়। পাশাপাশি কৃষকদের মধ্যে জৈব সার ও প্রয়োজনীয় কৃষি উপকরণও প্রদান করা হয়।
তন্মোধ্যে ২’শ জন কৃষকের মাঝে ৫ কেজি করে ধান(রোপা আমন),১০ কেজি ডিএপি ও ১০কেজি এমওপি সার,৫০ জন কৃষকের মাঝে প্রত্যেককে ১০ গ্রাম মরিচের বীজ,৫ কেজি ডিএপি ও ৫ কেজি এমওপি সার, ৪৫০ জন কৃষকের মাঝে প্রত্যেককে ৫ টি করে ফলজ,বনজ ও ঔষধি গাছের চারা এবং ৫ টি করে খুটি ও ১০০ কেজি গোবর , ৫৫০ জন কৃষকের মাঝে প্রত্যেককে বীজ ও সার এবং ৭ প্রকারের ৩ ‘শ গ্রাম বীজ সাথে ১৫ কেজি ডিএপি ও ১৫ কেজি করে এমওপি সার বিতরণ করা হয়।
প্রতিবেদক: মাহফুজ মল্লিক/
২৫ জুন ২০২৬
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur