Home / উপজেলা সংবাদ / শাহরাস্তি / শাহরাস্তিতে অসহায়দের মাঝে গৃহনির্মাণ সামগ্রী-অর্থ ও সেলাই মেশিন বিতরণ

শাহরাস্তিতে অসহায়দের মাঝে গৃহনির্মাণ সামগ্রী-অর্থ ও সেলাই মেশিন বিতরণ

শাহরাস্তিতে বশির উল্লাহ আরিফা খাতুন ফাউন্ডেশনের অর্থায়নে গরীব ও অসহায়দের মাঝে নগদ অর্থ, গৃহনির্মাণ সামগ্রী (ঢেউটিন) সেলাই মেশিন, খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।

(৯ জুন) মঙ্গলবার দুপুরে কালিয়াপাড়া বশির উল্লাহ মেডিকেল সেন্টার মিলনায়তনে এ উপকরণ বিতরণ করা হয়।

আয়োজকরা জানান, বশির উল্লাহ আরিফা খাতুন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও বশির উল্লাহ মেডিকেল সেন্টারের স্বত্বাধিকারী, দেবীপুর আরিফা খাতুন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ডাঃ এবিএম সালাউদ্দিন এর নিজস্ব অর্থায়নে প্রতিবছরের ন্যায় এ বছরও ১শত ৬টি অসহায় ও গরিব পরিবারের মাঝে গৃহনির্মাণ (ঢেউটিন) বিতরণ এবং প্রশিক্ষিত বিধবা, স্বামী পরিত্যাক্তা মহিলাদের মাঝে ১৫টি সেলাই মেশিন, ১৯ জনকে চিকিৎসা সহায়তা, টিউবওয়েল, ও ৭টি পরিবারকে সাত বস্তা চাল বিতরণ করেন।

ফাউন্ডেশনের ভারপ্রাপ্ত সভাপতি ইঞ্জিনিয়ার মোঃ নজরুল ইসলাম আজাদের স্বাগত বক্তব্য ও সভাপতিত্বে
প্রধান অতিথির বক্তব্য রাখেন বিটিএমসি অবসরপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক বিশিষ্ট শিক্ষানুরাগী মোঃ মমতাজ উদ্দিন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক মোঃ আবুল বাশার,প্রফেসর আহসান হাবীব,বশির উল্লাহ আরিফা খাতুন ফাউন্ডেশনের পরিচালক মোঃ মাজহারুল ইসলাম মিঠু, মোঃ এমরান কবির।

উপস্থিত ছিলেন প্রবাসী মোহাম্মদ মাহবুবুর রহমান,মোঃ হেদায়েত উল্লাহ মন্টু, বিশিষ্ট ব্যবসায়ী মোঃ মামুনুর রশিদ, বশির উল্লাহ মেডিকেল সেন্টারের ম্যানেজার মোঃ রবিউল বাসার সজীবসহ হাসপাতালের শ্রমিক কর্মচারীরা।

এ সময় বক্তারা বলেন ফাউন্ডেশনে প্রতিষ্ঠাতা ডাঃ এবিএম সালাউদ্দিন এই এলাকার গরিব দুঃখী অসহার কথা চিন্তা করে তিনি এখানে নিজস্ব একটি হাসপাতাল স্থাপন করেছেন, পাশাপাশি আপনাদের ছেলে-মেয়েদের সুশিক্ষায় শিক্ষিত করার লক্ষ্যে একটি প্রাথমিক বিদ্যালয় স্থাপন করেছেন, বাংলা ইংরেজির পাশাপাশি ধর্মীয় শিক্ষায় সুশিক্ষিত করার লক্ষ্যে মেহের রেল স্টেশন সংলগ্নে বশির উল্লাহ হাফিজিয়া মাদ্রাসা স্থাপন করেছেন, এছাড়াও তিনি একটি কলেজ স্থাপিত করার কর্মসূচি হাতে নিয়েছেন।


পাশাপাশি গরিব অসহয়দেরকে প্রতিবছরের ন্যায় ঢেউটিন, শিক্ষা সামগ্রী, সেলাই মেশিন,খাদ্য সামগ্রী, নগদ অর্থ সহায়তাসহ সামাজিক উন্নয়নমূলক কাজ করে যাচ্ছেন। তিনি সব সময় আপনাদের কথা চিন্তা করেন। আপনারা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ডাঃ এবিএম সালাউদ্দিসহ তার পরিবারদের জন্য দোয়া করেন।

প্রতিবেদক: মোঃ জামাল হোসেন/

১০ জুন ২০২৬