Home / উপজেলা সংবাদ / মতলব দক্ষিণ / নারায়ণপুর পৌরসভার  নাগরিক সেবা প্রদানে জটিলতা নিরসনে প্রশাসনের গণশুনানী

নারায়ণপুর পৌরসভার  নাগরিক সেবা প্রদানে জটিলতা নিরসনে প্রশাসনের গণশুনানী

চাঁদপুরের মতলব দক্ষিণ  উপজেলাধীন নারায়ণপুর পৌরসভার নাগরিক সেবা প্রদানে জটিলতা নিরসনের লক্ষে গণশুনানীর  আয়োজন করা হয়।

বুধবার (১০ জুন) বিকেলে  নারায়ণপুর পৌরসভার আয়োজনে পূর্ব রসুলপুর আল ইকরা ইন্টারন্যাশনাল মাদ্রাসা মাঠে প্রশাসনের এ গণশুনানীর আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন মতলব দক্ষিণ উপজেলা নির্বাহী অফিসার ও নারায়ণপুর পৌরসভার প্রশাসক কেএম ইশমাম এবং পরিচালনা করেন নারায়ণপুর পৌরসভার পৌর নির্বাহী কর্মকর্তা (অ.দা.) মোঃ সাইফুর রহমান। 

নারায়ণপুর পৌরসভার ৯টি ওয়ার্ডের  সমন্বয়ে  স্থানীয়দের মতামত গ্রহণে গণশুনানি অনুষ্ঠিত হয়েছে। 

এসময় বক্তব্য রাখেন মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সভাপতি ও মতলব পৌরসভার সাবেক মেয়র এনামুল হক বাদল, মতলব পৌর বিএনপির সভাপতি শোয়েব আহমেদ সরকার, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ সফিকুল ইসলাম সাগর, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক জহিরুল হক জহির, নারায়ণপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ জসিম উদ্দিন মুন্সী,বিএনপি নেতা মিয়া মামুন,হারুন পাটোয়ারী, জীবন তালুকদার।এছাড়া বিভিন্ন পেশাজীবিদের মধ্যে বক্তব্য রাখেন সোলাইমান প্রধান, মানিক মোল্লা, আবু সাইদ সিয়াম,মফিজ মুন্সী,বুলবুল মিয়া প্রমুখ। 

এছাড়া গণশুনানীতে স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তিত্ব, শিক্ষাবিদ, সাংবাদিক, সুশীল সমাজের প্রতিনিধি এবং এলাকাবাসী অংশগ্রহণ করেন।  

এলাকাবাসীর জোরালো দাবী নারায়ণপুর পৌরসভা বাতিল করে পূণরায় ইউনিয়ন পরিষদ বহাল রাখা হোক। বিগত আওয়ামী লীগ সরকার আমলে দলের একটি স্বার্থানেষী মহল জনগণের স্বার্থের কথা না ভেবে পৌরসভার ঘোষণা করা হয় এবং জনগণের পক্ষে পৌরসভা বাতিল চেয়ে মামলা করেন সাবেক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান। পরবর্তীতে মামলা জটিলতার কারণে  সৃষ্টি হয় জনগণের  চরম ভোগান্তি। জন্ম নিবন্ধন, নাগরিক সনদপত্র, ইউনিয়নের উন্নয়ন কার্যক্রমসহ সকল ধরনের বন্ধ হয়ে আছে। জনগণের বৃহৎ স্বার্থে নারায়ণপুর পৌরসভা থেকে বাতিল করে পুনরায় নারায়নপুর ইউনিয়ন পরিষদ বহাল রেখে দ্রুত নির্বাচনের দাবি জানানো হয় গণশুনানীতে। 

 ইউনিয়নের ভৌগোলিক বিস্তৃতি, জনসংখ্যার ঘনত্ব, শিক্ষা-স্বাস্থ্য, অবকাঠামো এবং অর্থনৈতিক সম্ভাবনার কথা তুলে ধরা হয় ওই গণশুনানীতে। 

গণশুনানী শেষে উপজেলা নির্বাহী অফিসার  কেএম ইশমাম বলেন, আপনাদের মতামত সরকারকে জানানো হবে। আশা রাখি খুব দ্রুত আপনাদের যৌক্তিক দাবী বাস্তবায়ন হবে।

প্রতিবেদক: মাহফুজ মল্লিক/

১০ জুন ২০২৬