জাতীয় শিক্ষা সপ্তাহ -২০২৬ প্রতিযোগিতায় মাদ্রাসা পর্যায়ে শ্রেষ্ঠ প্রতিষ্ঠান শ্রেষ্ঠ প্রতিষ্ঠান হিসেবে নির্বাচিত হয়েছে ঘিলাতলী সামাদিয়া কাসিমুল উলূম কামিল মাদ্রাসা। এছাড়া শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান হিসেবেও নির্বাচিত হয়েছেন ঘিলাতলী সামাদিয়া কাসিমুল উলূম কামিল মাদ্রাসার প্রিন্সিপাল মোঃ আবুল বাসার। মাদ্রাসাটি প্রতিষ্ঠালগ্ন থেকে দাখিল, আলিম ও ফাজিল পরীক্ষায় সন্তোষজনক ফলাফল অর্জন করেছে।
একাধিকবার উপজেলা পর্যায়ে শীর্ষ স্থান লাভ করেছে। মানসম্মত লেখাপড়া এবং আশানুরূপ সাফল্য অর্জন করায় প্রতিষ্ঠানের পাশাপাশি অধ্যক্ষ মোঃ আবুল বাশারকে শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান হিসেবে নির্বাচিত করা হয়।তিনি অত্র মাদ্রাসার দীর্ঘ ৩৭ বছর যাবৎ দক্ষতার সহিত দায়িত্ব পালন করে আসছেন। ভাইস প্রিন্সিপাল হিসেবে ৭ বছর দায়িত্ব পালন করার পর একই প্রতিষ্ঠানে ৩০ বছর যাবৎ প্রিন্সিপালের দায়িত্ব পালন করে আসছেন। আগামী ২০২৯ সালের মার্চ মাসে তিনি অবসরে যাবেন। তিনি এর পূর্বেও জেলা পর্যায়ে শ্রেষ্ঠ প্রতিষ্ঠান হিসেবে নির্বাচিত হয়েছিলেন।
২০২৬ সালের জাতীয় শিক্ষা সপ্তাহ উপদলে উপজেলা প্রশাসন ও উপজেলা শিক্ষা অফিসের আয়োজনে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে মাদ্রাসা পর্যায়ে শ্রেষ্ঠ প্রতিষ্ঠান ও প্রতিষ্ঠান প্রধান হিসেবে উপজেলা নির্বাহী অফিসার কেএম ইশমামের হাত থেক সন্মাননা ক্রেষ্ট গ্রহন করেন। এসময় সন্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সচিব ও মতলব কেএফটি কলেজিয়েট স্কুলের প্রিন্সিপাল মোঃ জাকির হোসেন কামাল, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোহাম্মদ রহুল্লাহ,মতলব দক্ষিণ উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার (অ:দা:) মোঃ আশরাফুল আলম।
=> মাহফুজ মল্লিক/ ২৫ মে ২০২৬
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur