Home / সারাদেশ / জনগণের দোরগোড়ায় আধুনিক ও মানবিক পুলিশি সেবা পৌঁছে দেওয়ার আহ্বান

জনগণের দোরগোড়ায় আধুনিক ও মানবিক পুলিশি সেবা পৌঁছে দেওয়ার আহ্বান

রাঙ্গামাটি পার্বত্য জেলার কোতয়ালী থানার বার্ষিক পরিদর্শন করেছেন জেলার পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব পিপিএম। সোমবার (২৫ মে) সকালে তিনি থানায় পৌঁছালে ফুলেল শুভেচ্ছা ও আন্তরিক অভ্যর্থনা জানান কোতয়ালী থানার অফিসার ইনচার্জ মোঃ জসীম উদ্দীন।

পরিদর্শনকালে পুলিশ সুপার থানার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি, প্রশাসনিক কার্যক্রম, জনসেবার মান, মামলার তদন্ত অগ্রগতি, ওয়ারেন্ট তামিল, মাদকবিরোধী অভিযান, ফোর্সের শৃঙ্খলা ও কল্যাণমূলক বিষয়াদি নিবিড়ভাবে পর্যালোচনা করেন।

তিনি থানার দাপ্তরিক কার্যক্রম আরও গতিশীল, আধুনিক, স্বচ্ছ, কার্যকর ও জনগণবান্ধব করার লক্ষ্যে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন। পাশাপাশি জনগণের আস্থা অর্জনে সততা, পেশাদারিত্ব ও মানবিক মূল্যবোধের সঙ্গে দায়িত্ব পালনের ওপর গুরুত্বারোপ করেন।

এ সময় পুলিশ সুপার থানায় সংরক্ষিত বিভিন্ন গুরুত্বপূর্ণ রেজিস্টার, মালখানা, অস্ত্রাগার, হাজতখানা এবং অন্যান্য দাপ্তরিক নথিপত্র পরিদর্শন করেন ও পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন।

এ সময় পুলিশ সুপার বলেন, বাংলাদেশ পুলিশ জনগণের আস্থা ও বিশ্বাস অর্জনের লক্ষ্যে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। থানাকে হতে হবে সাধারণ মানুষের নিরাপত্তা ও ন্যায়বিচারের নির্ভরতার জায়গা। প্রতিটি পুলিশ সদস্যকে পেশাদারিত্ব, সততা, শৃঙ্খলা ও মানবিক মূল্যবোধের সঙ্গে দায়িত্ব পালন করতে হবে। জনগণের দোরগোড়ায় আধুনিক, স্বচ্ছ ও জনবান্ধব পুলিশি সেবা পৌঁছে দিতে সবাইকে আন্তরিকভাবে কাজ করতে হবে।

তিনি আরও বলেন, মাদক, সন্ত্রাস ও অপরাধ দমনে পুলিশের চলমান কার্যক্রম আরও জোরদার করতে হবে এবং আইন-শৃঙ্খলা রক্ষায় জনগণের সঙ্গে সমন্বয় বৃদ্ধি করতে হবে।

পরিদর্শন শেষে পুলিশ সুপার থানার দাপ্তরিক কার্যক্রম আরও গতিশীল, আধুনিক, কার্যকর ও জনগণবান্ধব করার লক্ষ্যে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ ইকবাল হোছাইন পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) মোঃ জসীম উদ্দীন চৌধুরী পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল মোঃ তারেক সেকান্দারসহ কোতয়ালী থানার অন্যান্য কর্মকর্তা ও ফোর্স।

=> সাইদ হোসেন অপু চৌধুরী/ ২৫ মে ২০২৬