Home / চাঁদপুর / চাঁদপুর শিল্পী কল্যাণ পরিষদের দ্বিতীয় সেরা কণ্ঠ শিল্পী প্রতিযোগিতার প্রস্তুতি সভা

চাঁদপুর শিল্পী কল্যাণ পরিষদের দ্বিতীয় সেরা কণ্ঠ শিল্পী প্রতিযোগিতার প্রস্তুতি সভা

চাঁদপুর শিল্পী কল্যাণ পরিষদের পথচলার দেড় যুগ পূর্তি উৎসব উপলক্ষে উদযাপন পরিষদের উদ্যোগে আগামী ২১ মে বৃহস্পতিবার দ্বিতীয় সেরা কণ্ঠ শিল্পী প্রতিযোগিতার উদ্বোধন উপলক্ষে চূড়ান্ত প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।

গতকাল মঙ্গলবার (১৯ মে) বিকেল ৫ টায় চাঁদপুর জেলা সাংবাদিক ক্লাবে উদযাপন পরিষদের আহবায়ক মানিকুর রহমান মানিকের সভাপতিত্বে এবং প্রধান সমন্বয়কারী সাংবাদিক কে এম মাসুদের সঞ্চালনায় বক্তব্য রাখেন, চাঁদপুর সাংস্কৃতিক চর্চা কেন্দ্রের আহ্বায়ক শরীফ চৌধুরী, উপদেষ্টা পরিষদের সম্মানিত সদস্য মো. মুজিবুর রহমান, এমদাদুল হক মিলন, উদযাপন পরিষদের যুগ্ম-আহবায়ক অ্যাড. ইয়াসিন আরাফাত ইকরাম, বোরহান উদ্দিন ডালিম, আশিক খান, তবিবুর রহমান রিংকু,তানিয়া ইশতিয়াক খান, মানিক দাস, অ্যাাড. রফিকুজ্জামান রণি, অভিজিত রায়, সমন্বয়কারী সাইদ হোসেন অপু চৌধুরী, সারদা দেবী সংগীত নিকেতনের সংগীত প্রশিক্ষক বীরেন সাহা, সমন্বয়কারী আসমা আক্তার।

প্রস্তুতি সভায় আলোচ্য বিষয়সমূহের মধ্যে ছিল প্রতিযোগিতার জন্য তিনজন বিচারক ও যন্ত্রশিল্পী নির্ধারণ, অতিথি, প্রতিযোগী ও কমিটির সদস্যদের আপ্যায়নে দায়িত্ব বণ্টন এবং প্রতিযোগিতায় বিচারকদের সঙ্গে উপস্থাপনায় দায়িত্ব পালনকারীদের নির্ধারণ।

এ সময় প্রতিযোগিতা উদযাপন পরিষদের আহ্বায়ক মানিকুর রহমান মানিকের সভাপতিত্বে এবং প্রধান সমন্বয়কারী কে এম মাসুদের পরিচালনায় সভায় বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

-সাইদ হোসেন অপু চৌধুরী, ১৯ মে ২০২৬