সৌদি আরবে পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। সেই অনুযায়ী আগামী ২৭ মে (বুধবার) দেশটিতে পবিত্র ঈদুল আজহা বা কোরবানির ঈদ উদ্যাপিত হবে।
রোববার (১৭ মে) রাতে সৌদি আরবের সুপ্রিম কোর্ট আনুষ্ঠানিকভাবে এই ঘোষণা দিয়েছে। এর আগের দিন ২৬ মে (মঙ্গলবার) পবিত্র হজ বা আরাফাহর দিন পালিত হবে।
সৌদি আরবের পাশাপাশি ওমান, ইন্দোনেশিয়া এবং মালয়েশিয়া কর্তৃপক্ষও আগামী ২৭ মে পবিত্র ঈদুল আজহা উদ্যাপনের ঘোষণা দিয়েছে। রোববার সন্ধ্যায় জিলহজ মাসের চাঁদ দেখা যাওয়ায় এই দেশগুলোতে সোমবার (১৮ মে) থেকে জিলহজ মাস গণনা শুরু হবে।
সাধারণত সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে ঈদ উদ্যাপনের পরদিন বাংলাদেশে ঈদ উদ্যাপিত হয়ে থাকে। সেই হিসেবে, আগামী ১৮ মে বাংলাদেশে জিলহজ মাসের চাঁদ দেখা সাপেক্ষে ২৮ মে (বৃহস্পতিবার) পবিত্র ঈদুল আজহা উদ্যাপিত হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে।
চাঁদপুর টাইমস ডেস্ক/ ১৭ মে ২০২৬
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur