কচুয়া উপজেলার ঐতিহ্যবাহী মাঝিগাছা মাওলানা মবিন উচ্চ বিদ্যালয়ের পরিচালনা কমিটির (এডহক) সভাপতি পদে মনোণীত হলেন, উপজেলা উত্তর বিএনপি’র সাধারন সম্পাদক ও বিশিষ্ট সমাজসেবক মোঃ ইউসুফ মিয়াজী। ৫ মে কুমিল্লা শিক্ষাবোর্ডের বিদ্যালয় পরিদর্শক স্বাক্ষরিত এক পত্রের মাধ্যমে এ তথ্য জানা গেছে।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মামুন অর রশিদ বিষয়টি নিশ্চিত করেছেন। এছাড়া বিদ্যালয়ের শিক্ষক প্রতিনিধি হিসেবে মোঃ ইসমাইল হোসেন ও অভিভাবক প্রতিনিধি হিসেবে মোঃ শাহীন হোসেন মনোনীত হয়েছেন।
উল্লেখ্য যে, কচুয়া উপজেলার মাঝিগাছা গ্রামের বাসিন্দা মোঃ ইউসুফ মিয়াজী এর আগে ও এই বিদ্যালয়ের দুই বারের সভাপতি ছিলেন। এদিকে ইউসুফ মিয়াজী নতুন করে মাঝিগাছা মাওলানা মবিন উচ্চ বিদ্যালয়ের পরিচালনা কমিটির (এডহক) সভাপতি নির্বাচিত হওয়ায় তাকে শুভেচ্ছা অভিনন্দন জানিয়েন বিভিন্ন শ্রেণি পেশার মানুষ।
প্রতিবেদক: জিসান আহমেদ নান্নু, ৭ মে ২০২৬
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur