Home / উপজেলা সংবাদ / কচুয়া / কচুয়ায় জমি সংক্রান্ত ছাত্রদল ও যুবদল নেতা দ্বন্ধের অবসান

কচুয়ায় জমি সংক্রান্ত ছাত্রদল ও যুবদল নেতা দ্বন্ধের অবসান

জমি বিক্রি সংক্রান্ত বিরোধ নিয়ে এক অপরের সাথে চরম বিরোধে জড়িয়ে পড়েছিলেন কয়েকজন ছাত্রদল ও যুবদল নেতাকর্মীরা। ওই ঘটনায় দুই গ্রুপের লোকজনের মাঝে হামলা-মারধর ও মানবন্ধন সহ বিভিন্ন অপ-প্রচার চলে বেশ কয়েকদিন ধরে। অবশেষে বুধবার বিকেলে তাদের উভয়ের মধ্যে এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখার স্বার্থে শান্তিপূর্ন সমঝোতা করে দেয়া হয়।

এ নিয়ে বুধবার বিকালে কচুয়া উপজেলার বুধুন্ডা গ্রামে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বিএনপির দলীয় নেতাকর্মীদের উপস্থিতিতে বিষয়টি সমঝোতা করে স্থানীয় সাংবাদিকদের মাধ্যমে প্রেস ব্রিফিং করে বক্তব্য দেন উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মো: দেলোয়ার পাটওয়ারী।

এ সময় সংবাদ সম্মলনে ছাত্রদল নেতা মোঃ আব্দুল কুদ্দুছ রিহান, নেছার আহমেদ ও আরিফ হোসেন বলেন যুবদল নেতা আলমগীর হোসেন আমাদের বড় ভাই। তার সাথে আমাদের যে ভুল বুঝাবুঝি হয়েছে তা খুবই দুঃখজনক আমরা এ নিয়ে ভবিষ্যতে কেউ বাড়াবাড়ি করবো না। উভয়ে এলাকার স্বার্থে মিলেমিশে কাজ করবো। শালিশ বৈঠকে উপস্থিত ছিলেন বিএনপি নেতা আমির হোসেন, যুবদল নেতা টিপু, জাকির হোসেন সহ আরো অনেকে।

উল্লেখ্য যে, কচুয়া উপজেলার বুধুন্ডা গ্রামের সরকার বাড়ির বাসিন্দা আব্দুর ছাত্তার সরকার গং দের ওয়ারিশদের জমি বিক্রয়ের বিষয় নিয়ে গত ২৬ এপ্রিল একই গ্রামের যুবদল নেতা আলমগীর হোসেন বিপক্ষে অবস্থান নিয়ে মানবন্ধন ও প্রতিবাদ সভা করা হয়। পরবর্তিতে আলমগীর হোসেন তাদের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করলে এতে ক্ষিপ্ত হয়ে যুবদল নেতা আলমগীর হোসেন উপর হামলা-মারধর করা হয়। পরিশেষে উভয়ের মধ্যে শান্তিশৃক্ষলা বজায় রাখতে এলাকাবাসী ও নেতাকর্মীদের মাধ্যমে মামলা মোকাদ্দমা উঠিয়ে নেয়ার মাধ্যমে বিষয়টি সমাধানের সিদ্ধান্ত গৃহিত হয়। যা স্থানীয় এলাকাবাসী তাদের এই মিমাংশার বিষয়টিকে স্বাগত জানিয়েছেন।

  • জিসান আহমেদ নান্নু, ৭ মে ২০২৬