Home / উপজেলা সংবাদ / মতলব দক্ষিণ / একাধিক ইভেন্টে মতলব দক্ষিণ সেরা

একাধিক ইভেন্টে মতলব দক্ষিণ সেরা


‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’ প্রতিযোগিতায় চাঁদপুর জেলা পর্যায়ে একাধিক ইভেন্টে মতলব দক্ষিণ উপজেলা কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা সেরা স্থান অর্জন করেছে। অ্যাথলেটিকস ইভেন্টে চমকপ্রদ সাফল্য অর্জন করায় মতলব দক্ষিণ উপজেলা নির্বাহী অফিসার কেএম ইশমাম এবং প্রতিষ্ঠান প্রধানগণ সন্তোষ প্রকাশ করেছেন । উপজেলা পর্যায়ে বিজয়ীরা জেলার প্রতিযোগিতায়
বিভিন্ন ইভেন্টে অংশ নিয়ে মতলব দক্ষিণ উপজেলার একাধিক শিক্ষার্থী প্রথম ও দ্বিতীয় স্থান অর্জন করে নিজেদের মেধা ও সক্ষমতার স্বাক্ষর রেখেছে।

বালক ১০০ মিটার দৌড়ে প্রথম স্থান অধিকার করে আশ্বিনপর উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজের শিক্ষার্থী মো. তামিম। একই ইভেন্টে দ্বিতীয় স্থান অর্জন করে কেএফটি কলেজিয়েট স্কুলের সুফিয়ান মাহি।

বালক ২০০ মিটার দৌড়ে প্রথম স্থান অর্জন করে মতলব জেবি সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের তাইফ মাহবুব তাজিম।

দীর্ঘ লাফ (বালিকা) ইভেন্টে দ্বিতীয় স্থান অধিকার করে মতলবগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের মাহিয়া আক্তার মাহি।

এছাড়া দীর্ঘ লাফ (বালক) ইভেন্টে প্রথম স্থান অর্জন করে কেএফটি কলেজিয়েট স্কুলের নাফিয়ান মিয়াজী ফামীম এবং দ্বিতীয় স্থান অর্জন করে মতলব জেবি সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের তাইফ মাহবুব তাজিম।

প্রতিযোগিতা শেষে মতলব দক্ষিণ উপজেলা নির্বাহী অফিসার একে এম ইশমাম বিজয়ীদের মিষ্টিমুখ করিয়ে ও ফুল দিয়ে আন্তরিকভাবে শুভেচ্ছা জানান। এ সময় তিনি শিক্ষার্থীদের এমন সাফল্যে সন্তোষ প্রকাশ করেন এবং ভবিষ্যতে আরও ভালো ফলাফল অর্জনের জন্য উৎসাহ প্রদান করেন। এসময় উপস্তিথ ছিলেন পৌর বিএনপির সভাপতি সোয়েব আহম্মেদ সরকার, নতুন কুড়ি স্পোর্টসের মতলব উপজেলার সদস্য ও ক্রীড়া সংস্থার এডহক কমিটির সদস্য মোজাহিদুল ইসলাম কিরন,ক্রীড়া ব্যাক্তিত্ব আকতার হোসেন লিটন।
সাংবাদিক মাহফুজ মল্লিক, সাংবাদিক সাইফুল ইসলাম সবুজ,

উপজেলার শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর ধারাবাহিক সাফল্যে স্থানীয়ভাবে আনন্দের পরিবেশ সৃষ্টি হয়েছে এবং সংশ্লিষ্টদের মধ্যে গর্বের অনুভূতি জাগিয়েছে।

  • -মাহফুজ মল্লিক/ ৩ মে ২০২৬