Home / উপজেলা সংবাদ / কচুয়া / মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে কচুয়ায় এলাকাবাসীর মানববন্ধন-বিক্ষোভ
মিথ্যা

মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে কচুয়ায় এলাকাবাসীর মানববন্ধন-বিক্ষোভ

চাঁদপুরের কচুয়ায় মাদক ব্যবসা,অটোরিক্সা ও বাড়ির মালামাল চুরির ঘটনায় সামাজিকভাবে প্রতিবাদ করায় এলাকাবাসীকে মিথ্যা মামলা দিয়ে হয়রানির ঘটনায় মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করা হয়েছে। শুক্রবার সকালে নাউলা চৌরাস্তা মোড় এলাকায় ইউনিয়ন যুবদলের সাধারণ স¤পাদক মোঃ নাছির উদ্দিন প্রধান ও ওয়ার্ড যুবদলের সভাপতি মোঃ আজিজুল ইসলামকে জড়িয়ে মিথ্যা মামলার ঘটনায় ওই মামলা দ্রুত প্রত্যাহার দাবিতে অসংখ্য নারী ও পুরুষ মানববন্ধনে অংশগ্রহণ করেন।

মানববন্ধন শেষে প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন, ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ শাহ আলম পাটোয়ারী, বিশিষ্ট সমাজসেবক ডাঃ আব্দুল কাদের, শ্রীরামপুর ফাযিল মাদ্রাসার উপাধ্যক্ষ মাওঃ মনির হোসেন, উপজেলা যুবদলের সহ-সভাপতি মোঃ হেলাল উদ্দিন খোকন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহ-সভাপতি মোঃ কাউছার হোসেন, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাংগঠনিক সম্পাদক মোঃ জামাল হোসেন, ওয়ার্ড বিএনপির সভাপতি আবুল বাশার, সাধারণ সম্পাদক আব্দুর রশিদ, বিশিষ্ট সমাজসেবক গাজী শাহ আলম, বিএনপি নেতা ফারুক হোসেন প্রমুখ।

এসময় বক্তারা বলেন , আইনগিরি গ্রামের মাদক কারবারী রাসেল এলাকায় দীর্ঘদিন ধরে চুরি ছিনতাই করে আসছে। তার বিরুদ্ধে কচুয়া থানা একাধিক মামলা রয়েছে। বর্তমানে চুরির মামলায় জেল হাজতে রয়েছে। সাম্প্রতিক সময়ে রাসেল পুলিশের হাতে গ্রেফতার হওয়ার আগে এলাকার এক অসহায় ব্যক্তির অটোরিকশা চুরি করে বিক্রি করে ফেলে। রাসেল এলাকায় মানুষের বসত ঘরে ঢুকে মালামাল চুরির অভিযোগে স্থানীয় লোকজন গ্রাম্য সালিশে বিচার করলে তার মা মাদক ব্যবসায়ী রাশেদা বেগম বাদী হয়ে ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক মোঃ নাছির উদ্দিন প্রধান, ওয়ার্ড যুবদলের সাধারণ স¤পাদক আজিজুল ইসলামকে জড়িয়ে আদালতে একটি মিথ্যা মামলা দিয়ে হয়রানি করে আসছে।

এলাকার মানুষ তাদের বিষয়ে অতিষ্ট হয়ে মানববন্ধন ও বিক্ষোভ মিছিলে অংশগ্রহণ করেছে। এ ঘটনায় এলাকাবাসী তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে মাদক ব্যবসায়ী রাসেল ও তার মা রাশেদা বেগমের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন

।অন্যদিকে এলাকাবাসী মাদক ব্যবসায়ী চোর সদস্য রাসেল ও তার মা মামাবাজ রাশেদা বেগমকে দ্রত বিচারের আওতায় আনার জন্য প্রশাসন ও আইন-শৃঙ্খলার বাহিনীর প্রতি অনুরোধ জানান।

প্রতিবেদক: জিসান আহমেদ নান্নু,
৯ অক্টোবর ২০২৬