Home / চাঁদপুর / গণভোটের রায় বাস্তবায়ন করে ঘরে ফিরবো: কেন্দ্রীয় মহাসচিব জালালুদ্দিন আহমেদ

গণভোটের রায় বাস্তবায়ন করে ঘরে ফিরবো: কেন্দ্রীয় মহাসচিব জালালুদ্দিন আহমেদ

গণভোটের রায় পূর্ণ কার্যকরে দাবিতে আগামী ২৪ এপ্রিল ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে আয়োজিত গণসমাবেশ সফল করার লক্ষ্যে বাংলাদেশ খেলাফত মজলিস চাঁদপুর জেলা শাখার দায়িত্বশীল সভা অনুষ্ঠিত হয়েছে। ১৮ এপ্রিল শনিবার বিকেলে চাঁদপুর শহরের একটি মাদ্রাসা মিলনায়তনে এই সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় মহাসচিব মাওলানা জালালুদ্দিন আহমেদ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মাওলানা ফয়সাল আহমদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক মাওলানা হারুনুর রশিদ ভূঁইয়া। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বাংলাদেশ খেলাফত মজলিস চাঁদপুর জেলা শাখার সভাপতি মাওলানা লিয়াকত হোসাইন।

প্রধান অতিথির বক্তব্যে দলটির কেন্দ্রীয় মহাসচিব মাওলানা জালালুদ্দিন আহমেদ বলেন, স্বৈরাচার ফ্যাসিস্ট শেখ হাসিনা সংবিধানের দোহাই দিয়ে এদেশের মানুষের বাক স্বাধীনতাকে হরণ করে আমৃত্যু ক্ষমতায় থাকার চেষ্টা করেছিলো। শুধু তাই নয়, বিরোধী মতের উপর দমন-পীড়ন, গুম-খুন, নির্যাতন নিপীড়ন চালিয়েছিল। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এ দেশের জনগণ সেই সংবিধানের সুনির্দিষ্ট বিষয়ে সংস্কারের জন্য গণভোটের মাধ্যমে সুস্পষ্ট রায় দিয়েছে। অথচ এর পরেও বিএনপি জনগণের রায়কে বৃদ্ধাঙ্গুলী দেখিয়েছে। তারা স্বৈরাচার হাসিনার রেখে যাওয়া সংবিধানের সংস্কার করতে চায় না। কারণ তারাও স্বৈরাচাররূপে আবির্ভূত হতে চায়।

তিনি আরো বলেন, এই অবস্থায় আন্দোলন ছাড়া গণভোটের রায় বাস্তবায়নে আর কোন পথ নেই। দেশের জনগণকে সাথে নিয়ে আন্দোলনের মাধ্যমেই আমরা গণভোটের রায় বাস্তবায়ন করব ইনশাল্লাহ। তাই আগামী ২৪ এপ্রিল রাজধানীতে গণসমাবেশের ডাক দেয়া হয়েছে। এই গণসমাবেশ সফল করতে সারা দেশে ন্যায় চাঁদপুর জেলা, উপজেলা এবং প্রতিটি পৌরসভা ও ইউনিয়ন পর্যায়ে সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করতে হবে। এ লক্ষ্যে তৃণমূল পর্যায়ে সমন্বয় জোরদার, জনসম্পৃক্ততা বৃদ্ধি এবং ব্যাপক উপস্থিতি নিশ্চিত করতে সবাইকে দায়িত্ব পালন করতে হবে। আমরা আশা করছি আপনাদের ঐক্যবদ্ধ প্রচেষ্টার মাধ্যমে চাঁদপুর জেলা থেকে বিপুলসংখ্যক নেতাকর্মী ও সমর্থক গণসমাবেশে অংশগ্রহণ করবেন। আমরা গণআন্দোলনের মাধ্যমেই গণভোটের রায় বাস্তবায়ন করে ঘরে ফিরবেন, ইনশাআল্লাহ।

বাংলাদেশ খেলাফত মজলিস চাঁদপুর সদর উপজেলা শাখার জয়েন সেক্রেটারি মাওলানা আবু হুরায়রার পরিচালনায় উপস্থিত ছিলেন, জেলার সহ-সভাপতি মাওলানা আব্দুল বাকী, মাওলানা মোহাম্মদ উল্লাহ খান, মাওলানা আবুল বাশার, মাওলানা মুক্তার আহমদ, জয়েন সেক্রেটারি মাওলানা আব্দুস সালাম, হাফেজ করী আবুল হাসানাত, সাংগঠনিক সম্পাদক মুফতি নূরে আলম, অর্থ সম্পাদক হাফেজ কারী রশিদ আহমদ, প্রচার সম্পাদ হাফেজ আবু ইউসুফ।‌

আরো উপস্থিত ছিলেন, বাংলাদেশ খেলাফত মজলিস চাঁদপুর শহর শাখার সহ-সভাপতি মাওলানা আব্দুর রহমান, সাংগঠনিক সম্পাদক হাফেজ মাওলানা ওবায়দুল্লাহ, সদর উপজেলার সহ-সভাপতি মাওলানা মিজানুর রহমান, মাওলানা শফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক হাফেজ আব্দুল কাদের, অর্থ সম্পাদক মাওলানা মোহাম্মদ আলী, প্রচার সম্পাদক হাফেজ মারুফ, কচুয়া উপজেলার সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা জয়নাল আবেদীন, মতলব উত্তর শাখার সভাপতি মাওলানা শফিউদ্দিন, মতলব দক্ষিণ উপজেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা নোমান আল হাবিব, ফরিদগঞ্জ উপজেলার সভাপতি মাওলানা শাহাদাত হোসাইন, সহ-সভাপতি আব্দুল্লাহ আল মামুন, হাজীগঞ্জ উপজেলা সভাপতি মাওলানা ফয়সাল আহমেদ, সাংগঠনিক সম্পাদক মোঃ অলিউল্লাহ, বাংলাদেশ যুব মজলিস জেলা শাখার সভাপতি মাওলানা তারেক হাসান, জেলা শ্রমিক মজলিসের আহবায়ক মাওলানা মোজাম্মেল হোসেন মিয়াজী, পৌর যুব মজলিসের সভাপতি হাফেজ মাওলানা সাহেদুল ইসলামসহ জেলা এবং সকল উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের দায়িত্বশীল নেতৃবৃন্দ।

আশিক বিন রহিম/১৮ এপ্রিল ২০২৬