Home / চাঁদপুর / চাঁদপুর সরকারি কলেজে বর্ণাঢ্য শোভাযাত্রা ও সাংস্কৃতিক আয়োজন

চাঁদপুর সরকারি কলেজে বর্ণাঢ্য শোভাযাত্রা ও সাংস্কৃতিক আয়োজন

পহেলা বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ উপলক্ষে চাঁদপুর সরকারি কলেজে বর্ণাঢ্য শোভাযাত্রা, রম্য বিতর্ক ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৪ এপ্রিল) সকাল ৭টায় শিক্ষক-শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত উপস্থিতির মধ্য দিয়ে কলেজ ক্যাম্পাসে দিনের কার্যক্রম শুরু হয়। পরে চাঁদপুর সরকারি কলেজ থেকে এক বর্ণাঢ্য বৈশাখী শোভাযাত্রা বের করা হয়।

শোভাযাত্রায় কলেজের প্রতিটি বিভাগ নিজস্ব সাজসজ্জা ও ঐতিহ্যবাহী উপকরণ নিয়ে অংশগ্রহণ করে। শোভাযাত্রাটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় কলেজ ক্যাম্পাসে এসে শেষ হয়। এরপর বিভিন্ন বিভাগে বৈশাখী ভোজের আয়োজন করা হয়। পরবর্তীতে জাতীয় সংগীত পরিবেশন ও ‘এসো হে বৈশাখ ও বৈশাখের ঐতিহ্যবাহী গানের মাধ্যমে অনুষ্ঠানের উদ্বোধন ঘোষণা করা হয়।

অনুষ্ঠানের অংশ হিসেবে চাঁদপুর সরকারি কলেজের বিতর্ক সংগঠন (সিসিডিএফ)-এর আয়োজনে একটি রম্য বিতর্ক অনুষ্ঠিত হয়। এছাড়াও চাঁদপুর সরকারি কলেজ (চাঁসক নাট্যমঞ্চ)-এর আয়োজনে অনুষ্ঠিত সাংস্কৃতিক পর্বে সংগঠনের সদস্যরা বাঙালি সংস্কৃতির ঐতিহ্যবাহী গান, নৃত্য ও পরিবেশনায় অংশগ্রহণ করেন। পাশাপাশি কলেজের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরাও গান ও নৃত্য পরিবেশন করে অনুষ্ঠানে প্রাণচাঞ্চল্য সৃষ্টি করেন। মনোমুগ্ধকর পরিবেশে পুরো কলেজ ক্যাম্পাস জুড়ে পহেলা বৈশাখের উৎসবমুখর আমেজ বিরাজ করে।

উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন— চাঁদপুর সরকারি কলেজের অধ্যক্ষ, প্রফেসর- একে এম আব্দুল মান্নান, উপাধ্যক্ষ, প্রফেসর- মোঃ হাবিবুর রহমান মিয়া, পহেলা বৈশাখ উদযাপন আহ্বায়ক কমিটির আহ্বায়ক, ইসলাম শিক্ষা ও আরবি বিভাগের সহযোগী অধ্যাপক- মোঃ খালেদ ইকবাল, আহ্বায়ক কমিটির বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক- মোঃ সাইদুজ্জামান ও দর্শন বিভাগের প্রভাষক- মোঃ আনিসুর রহমান।

এছাড়াও উপস্থিত ছিলেন— হিসাববিজ্ঞান বিভাগের প্রফেসর- বেদারুল আলম, ইংরেজি বিভাগের প্রফেসর- আলী আজগর ফকির, পদার্থবিজ্ঞান বিভাগের প্রফেসর- আলমগীর হোসেন (বাহার), সমাজকর্ম বিভাগের প্রফেসর- মিজানুর রহমান মিয়াজী, দর্শন বিভাগের- মোঃ সোহেল আহমেদ, হিসাববিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক- শাহজালাল, বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক- শরীফ মাহমুদ চিশতী, বাংলা বিভাগের প্রভাষক- আবু সাঈদ। চাঁদপুর সরকারি কলেজ নাট্যমঞ্চের সভাপতি- সিয়াম খান, সাধারণ সম্পাদক- পিপলসহ কলেজের অন্যান্য শিক্ষক-শিক্ষার্থী ও সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ।

প্রতিবেদক: শরীফুল ইসলাম/

১৪ এপ্রিল ২০২৬