উৎসবমুখর পরিবেশে ও নানা কর্মসূচির মধ্য দিয়ে চাঁদপুরের হাইমচরে বাংলা নববর্ষ ১৪৩৩ বরণ করা হয়েছে। হাইমচর উপজেলা প্রশাসনের উদ্যোগে মঙ্গলবার (১৪ এপ্রিল) সকালে মঙ্গল শোভাযাত্রা, বর্ষবরণ ও আলোচনা সভার আয়োজন করা হয়।
সকাল ১০টায় উপজেলা নির্বাহী অফিসার অমিত রায়-এর নেতৃত্বে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য রেলি ও মঙ্গল শোভাযাত্রা বের করা হয়। রেলিটি উপজেলা সদরের গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ করে পুনরায় উপজেলা পরিষদ প্রাঙ্গণে এসে শেষ হয়। শোভাযাত্রায় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী ও সর্বস্তরের মানুষ বাঙালির ঐতিহ্যবাহী পোশাক ও সাজসজ্জায় অংশ নেন।
শোভাযাত্রা শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার অমিত রায়।
সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন হাইমচর থানা অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ নাজমুল হাসান, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোঃ শাকিল খন্দকার, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তামানিক বিশ্বাস, উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম শফিক পাটওয়ারী, হাইমচর প্রেসক্লাব সভাপতি মোঃ মহসিন মিয়া, সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মাজহারুল হুদা, সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা সংসদ আব্দুল বারেক বকাউল, উপজেলা বিএনপি সিনিয়র যুগ্ম সম্পাদক হারুনুর রশিদ গাজী, সাংগঠনিক সম্পাদক খোরশেদ কোতয়াল।
আলোচনা সভায় বক্তারা বলেন, বাংলা নববর্ষ বাঙালির সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ। সকল ভেদাভেদ ভুলে নতুন বছরে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে দেশ ও জাতির কল্যাণে কাজ করার আহ্বান জানান তারা। অনুষ্ঠানে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। শেষে স্থানীয় শিল্পীদের পরিবেশনায় এক সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।
প্রতিবেদক: মোঃ আলমগীর হোসেন (আসিফ)/
১৪ এপ্রিল ২০২৬
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur