Home / সারাদেশ / ১ লাখ ২৫ হাজার টাকা করে আর্থিক সহযোগিতার ঘোষণা

১ লাখ ২৫ হাজার টাকা করে আর্থিক সহযোগিতার ঘোষণা

কুমিল্লায় চট্রগ্রাম মেইল ট্রেনের সঙ্গে যাত্রীবাহী বাস ধাক্কায় ১২ জন নিহত হয়েছে। এতে আহত হয়েছে ২৪ জন।

রবিবার (২২ মার্চ) ভোররাত জাঙ্গালিয়া কচুয়ায় এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় সাতজন পুরুষ, দুজন শিশু এবং তিনজন মহিলার প্রাণহানি ঘটেছে।

ইতিমধ্যেই রেল দূর্ঘটনা স্থল পরিদর্শন করেছেন কৃষি, খাদ্য, মৎস ও প্রাণীসম্পদ মন্ত্রী আমিন উর রশীদ ইয়াছিন এবং রেল ও সড়ক প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব, কুমিল্লা জেলা প্রশাসক, মু. রেজা হাসান, হাইওয়ে পুলিশ সুপার শাহনূর আলম খান সহ রেলওয়ে ঊর্ধ্বতন কর্মকর্তারা

কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের কতৃপক্ষ জানায় দুর্ঘটনায় নিহতরা হলেন, যশোর জেলার লাইজু আক্তার (২৬), দুই মেয়ে খাদিজা (৬) ও মরিয়ম (৩), চাঁদপুর জেলার চাপাতলি এলাকার মমিনুল হকের পুত্র তাজুল ইসলাম (৬৭), ঝিনাইদাহ জেলার মোক্তার বিশ্বাসের ছেলে জুহাদ বিশ্বাস (২৪), যশোর জেলার চৌগাছারস স্বামী সিরাজুল ইসলাম (৭০) ও কোহিনূর বেগম (৫৫), নোয়াখালী সোনাইমুড়ি বাবুল চৌধুরী (৫৫), মাগুরা জেলার মোহাম্মদপুর এলাকার ওহাব শেখের ছেলে ফচিয়ার রহমান (২৬), চুয়াডাঙ্গার জীবন নগরের বিল্লাল হোসেনের ছেলে সোহেল রানা(২৫), নোয়াখালী জেলার ফাজিলপুরের মোঃ সেলিমের পুত্র নজরুল ইসলাম রায়হান (৪৫), লক্ষ্মীপুর জেলার সদরের সিরাজুল ইসলামের কন্যা সাঈদা (৯)।

কুমিল্লায় রেল দূর্ঘটনা স্থল পরিদর্শন করে রেল ও সড়ক প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব বলেন, কুমিল্লায় রেল দূর্ঘটনার জন্য যারা জড়িত তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে। রেল দূর্ঘটনা কমাতে এবং রেলক্রসিং আধুনিকায়ন করতে সরকার বদ্ধ পরিকর।

এদিকে নিহতদের পরিবারকে জেলা প্রশাসনের পক্ষ থেকে জনপ্রতি ২৫ হাজার টাকা এবং রেলপথ মন্ত্রণালয়ের পক্ষ থেকে ১লাখ টাকা আর্থিক সহযোগিতা প্রদানের ঘোষণা দেয়া হয়েছে।

প্রতিবেদক: জাহাঙ্গীর আলম ইমরুল,

২২ মার্চ ২০২৬