Home / উপজেলা সংবাদ / শাহরাস্তি / শাহরাস্তিতে মোবাইল কোর্টে ১০ হাজার টাকা জরিমানা
মোবাইল

শাহরাস্তিতে মোবাইল কোর্টে ১০ হাজার টাকা জরিমানা

শাহরাস্তিতে কৃষি জমির মাটি কাটা ও সরকারের নির্ধারিত দামের চেয়ে অতিরিক্ত দামে তেল বিক্রি করা অভিযানে মোবাইল কোর্টে ১০ হাজার টাকা জরিমান করেছেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হিল্লোক চাকমা।

১৭ মার্চ মঙ্গলবার দুপুরে স্থানীয় এলাকাবাসীর অভিযোগের পরিপ্রেক্ষিতে উপজেলা নির্বাহী অফিসার নাজিয়া হোসেনের নির্দেশনায় দুপুর ২ ঘটিকা হইতে বিকাল ৫,ঘটিকার পর্যন্ত শাহরাস্তি উপজেলার সূচীপাড়া দক্ষিণ ইউনিয়নের রাগৈ এলাকায় অবৈধভাবে কৃষি ফসলি জমির মাটি কাটার বিরুদ্ধে অভিযান ও সুচীপাড়া উত্তর ইউনিয়নের আওতাধীন ছিকুটিয়া ব্রিজের এলাকায় স্থানীয় এলাকাবাসীর অভিযোগের পরিপ্রেক্ষিতে ক্ষুদ্র তেল ব্যবসায়ী সরকারের নির্ধারিত মূল্য বেশি দামে তেল বিক্রি করার অপরাধে একজন তেল ব্যবসায়ীকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০১৮ এর ৫২ ধারা অপরাধে, সুহেল চন্দ দাস (২৩) অভিযুক্ত ব্যক্তিকে ৫০০০/- পাচঁ টাকা অর্থদণ্ড এবং আইসান পিক আপ গাড়িতে ত্রিফল বিহীন বালু পরিবহন করার অপরাধে অভিযুক্ত, মোহাম্মদ নাজমুল (২৩)গাড়ি চালককে বায়ু দৃষণ( নিয়ন্ত্রণ ) বিধিমালা, ২০২২ এর ১১ধারায় অপরাধী মোবাইল কোট পরিচালনার মাধ্যমে ৫০০০/- পাচঁ টাকা অর্থদণ্ড প্রদানের মাধ্যমে দুটি মামলা, ১০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করে আদায় করেন সহকারী কমিশনার (ভূমি) ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হিল্লোল চাকমা।

এছাড়া ১৬ মার্চ সোমবার গভীর রাতে স্থানীয় এলাকাবাসীর অভিযোগের পরিপ্রেক্ষিতে চাঁদপুর জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার নাজির সার্বিক সহযোগিতায় ঐদিন রাত ১০ ঘটিকা হইতে রাত ২,ঘটিকার পর্যন্ত শাহরাস্তি পৌরও এলাকায়,সোনাপুর ও মেহের উত্তর ইউনিয়নের খন্নেশহর ও সূচীপাড়া দক্ষিণ ইউনিয়নের নরিংপুর, ফেরুয়া ও চিতোষী পশ্চিম ইউনিয়নের সেতিনারায়নপুরসহ বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে অবৈধভাবে কৃষি ফসলি জমির মাটি কাটার বিরুদ্ধে অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব হিল্লোল চাকমা,উক্ত অভিযানে অবৈধভাবে কৃষি ফসলি জমির মাটি কাটার কাজে ব্যবহৃত অবৈধ তিনটি বেকুর আনুষঙ্গিক কিছু যন্ত্রপাত্রী ও ৬ছয়টি ব্যাটারি জব্দ করেন।

উক্ত অভিযানে সহযোগিতা করেন, উপজেলা আনসার সদস্যগণ।

প্রতিবেদক: মোহাম্মদ জামাল হোসেন
১৭ মার্চ ২০২৬