Home / উপজেলা সংবাদ / হাইমচর / হাইমচরে গণঅধিকার পরিষদের ইফতার মাহফিল
গণঅধিকার

হাইমচরে গণঅধিকার পরিষদের ইফতার মাহফিল

চাঁদপুরের হাইমচর উপজেলায় গণঅধিকার পরিষদের উদ্যোগে এক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৬ মার্চ) উপজেলার আলগী বাজার সংলগ্ন আদর্শ শিশু নিকেতন অডিটোরিয়ামে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

হাইমচর উপজেলা গণঅধিকার পরিষদের আহ্বায়ক নাজমুল হাসানের সভাপতিত্বে এবং জেলা গণঅধিকার পরিষদের যুগ্ম আহ্বায়ক সাংবাদিক জাকির হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা গণঅধিকার পরিষদের নেতৃবৃন্দ।

বক্তারা তাদের বক্তব্যে দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি এবং জনকল্যাণমূলক রাজনীতির গুরুত্ব তুলে ধরেন। সম্প্রীতির রাজনীতি প্রতিষ্ঠার লক্ষে সকল রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তারা।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা গণঅধিকার পরিষদ আহ্বায়ক আশরাফুজ্জামান কাজী রাসেল, হাইমচর উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম শফিক পাটওয়ারী, গণঅধিকার পরিষদ জেলা সদস্য সচিব মাহমুদুল হাসান, হাইমচর উপজেলা এনসিপি আহ্বায়ক মোখলেসুর রহমান মুকুল, হাইমচর প্রেসক্লাব সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম।

এসময় উপস্থিত ছিলেন গন অধিকার পরিষদের উপজেলা সাধারণ সম্পাদক হারুন পাটোয়ারীর জাতীয় পার্টির উপজেলা সাধারণ সম্পাদক লিটন কাজী, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মিজানুর রহমান ভূঁইয়া, দক্ষিণ আলগী ইউনিয়ন জামায়াতের আমির মাওলানা হাফিজুর রহমান, সদস্য সচিব জহির মিয়াজী, কিন্ডারগার্ডেন অ্যাসোসিয়েশনের সভাপতি তাজুল ইসলাম, গণঅধিকার পরিষদ, বিএনপি, যুবদল, সেচ্ছাসেবকদল, জামায়াতে ইসলামী, এনসিপি সহ বিভিন্ন দলের নেতৃবৃন্দ।

ইফতার মাহফিলে রাজনৈতিক নেতৃবৃন্দ ছাড়াও স্থানীয় প্রশাসনিক কর্মকর্তা, বিশিষ্ট ব্যবসায়ী, সুশীল সমাজের প্রতিনিধি এবং বিভিন্ন পর্যায়ের গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন। মাহফিলে দেশ ও জাতির মঙ্গল কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

প্রতিবেদক: আলমগীর হোসেন (আসিফ)/
১৬ মার্চ ২০২৬