বাংলাদেশ প্রাইভেট হসপিটাল ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক এসোসিয়েশন চাঁদপুর জেলা শাখার আয়োজনে ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।
২৩ রমজান (শুক্রবার) শহরের হাজী মহসীন রোডস্থ রেডচিলি চাইনিজ রেস্টুরেন্টে পেশাজীবী, রাজনীতিবিদ, চিকিৎসক, সরকারি কর্মকর্তা, পেশাজীবী, রাজনীতিবিদ ও হসপিটাল এবং ডায়াগনস্টিক মালিকদের সম্মানে এ ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহমেদ মানিক। তিনি বক্তব্যে বলেন, আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমানের পরিস্কার বার্তা স্বাস্থ্য, শিক্ষা ও মাদকের বিষয়ে কোন ছাড় নয়। যে সকল বেসরকারী হাসপাতাল বা ডায়াগনস্টিক দালাল নির্ভর রয়েছেন, তারা এখনই সচেতন হয়ে যান। চাঁদপুর সরকারী হাসপাতাল ইতোমধ্যে দালাল মুক্তে কাজ করা হচ্ছে। শহরের উপর চাপ মুক্তে পুরানবাজার ও বাবুরহাট এলাকায় ৫০ বেডের হাসপাতাল করার পরিকল্পনা রয়েছে
বাংলাদেশ প্রাইভেট হসপিটাল ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক এসোসিয়েশন চাঁদপুর জেলা শাখার সভাপতি ডাঃ মোবারক হোসেন চৌধুরী সভাপতিত্বে বক্তব্য রাখেন চাঁদপুরের পুলিশ সুপার মোঃ রবিউল হাসান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও পৌর প্রশাসক এরশাদ উদ্দিন, চাঁদপুর প্রেস ক্লাবের সভাপতি সোহেল রুশদী, এনডিএফ এর সভাপতি ডাঃ সালেহ আহম্মেদ, পরিবেশ অদিদপ্তরের উপ-পরিচালক মোঃ মিজানুর রহমান, চাঁদপুরের (ভারপ্রাপ্ত) সিভিল সার্জন ডাঃ রফিকুল হাসান ফয়সাল, জাতীয় ভোক্তা অধিদপ্তর সংরক্ষণ অধিদপ্তর চাঁদপুরের সহকারী পরিচালক মোঃ আবদুল্লাহ আল ইমরান, মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর চাঁদপুরের সহকারী পরিচালক মুঃ মিজানুর রহমান।
বাংলাদেশ প্রাইভেট হসপিটাল ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক এসোসিয়েশন চাঁদপুর জেলা শাখার সাধারণ সম্পাদক জি এম শাহীন ও সহ-সভাপতি ইউনুছ উল্লাহর যৌথ পরিচালনায় বক্তব্য রাখেন চাঁদপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাড. সলিম উল্লাহ সেলিম, চাঁদপুর চেম্বার অব কমার্সের সিনিয়র সহ-সভাপতি তমাল কুমার ঘোষ,
চাঁদপুর জেলা বিএনপির সহ-সভাপতি দেওয়ান শফিকুজ্জামান, ডি এম শাহজাহান, চাঁদপুর জেলা মহিলা দলের সভাপতি অ্যাড. মনিরা চৌধুরী, চাঁদপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি বি এম হান্নান, শরীফ চৌধুরীসহ পেশাজীবী, রাজনীতিবিদ, চিকিৎসক, সরকারি কর্মকর্তা, পেশাজীবী, রাজনীতিবিদ ও হসপিটাল এবং ডায়াগনস্টিক মালিকরাসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সিনিয়র সহ-সভাপতি ডাঃ মোঃ জাহাঙ্গীর খান।
কোরআন তেলওয়াত করেন সংগঠনের প্রচার সম্পাদক শাহজামাল সোহাগ। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন সংগঠনের সহ-সভাপতি মাও. নেছার উদ্দিন।
প্রতিবেদক: মাজহারুল ইসলাম অনিক/
১৩ মার্চ ২০২৬
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur