Home / উপজেলা সংবাদ / কচুয়া / কচুয়ায় শতাধিক লাউ ও গাছ কর্তনের অভিযোগ
শতাধিক

কচুয়ায় শতাধিক লাউ ও গাছ কর্তনের অভিযোগ

চাঁদপুরের কচুয়া উপজেলার বিতারা গ্রামে চানমিয়া ব্যাপারি বাড়িতে পূর্ব বিরোধের জের ধরে প্রবাস ফেরত খোকন মিয়ার লাউ বাগানের বেশ কিছু গাছ ও সবজি বাগানের গাছ-গাছালি কেটে ফেলার অভিযোগ উঠেছে।

রবিবার রাতে কে বা কাহারা শত্রুতার জের ধরে প্রবাস ফেরত খোকন মিয়ার লাউ বাগানের গাছ কেটে ফেলে। এ ঘটনায় প্রবাসীর পরিবার ও স্থানীয়দের মাঝে ক্ষোভ সৃষ্টি হয়েছে।

প্রবাসীর স্ত্রী মোসা: নাছিমা বেগম জানান, আমার স্বামী মালয়েশিয়া থেকে অসুস্থ্য হয়ে বাড়ি ফেরত চলে আসে। কয়েকমাস আগে আমাদের নিজস্ব ভিটিতে লাঊ, সিম, মিষ্টি কুমড়া ও টমেটো গাছ রোপন করি। গাছগুলো বড় হয়ে ফলন দেয়া শুরু করলে প্রতিপক্ষরা পূর্ব বিরোধের জের ধরে রাতের আধারে কেটে প্রায় লক্ষাধিক টাকার ক্ষতি সাধন করে।

প্রবাসী খোকন মিয়ার ধারণা, তার চাচা নুরুল ইসলাম শত্রুতার জের ধরে ক্ষতি সাধন করতে পারে। এ ঘটনায় তিনি প্রশাসন ও স্থানীয়দের সহায়তায় ন্যায় বিচার চেয়েছেন। তবে অভিযুক্ত নুরুল ইসলাম এর বক্তব্য জানতে তার মুঠোফোনে বারবার চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।

প্রতিবেদক: জিসান আহমেদ নান্নু,
১৬ ফেব্রুয়ারি ২০২৬