চাঁদপুর-২ (মতলব উত্তর-মতলব দক্ষিণ) আসনে বিপুল ভোটের ব্যবধানে নির্বাচিত হওয়ায় আল্লাহর প্রতি শোকরিয়া, বিএনপি চেয়ারম্যান তারেক রহমান ও মতলববাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন আলহাজ্ব মো. জালাল উদ্দিন।
তিনি বলেন, আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের প্রতি, যিনি আমাকে দলীয় মনোনয়ন দিয়ে আমার ওপর আস্থা রেখেছেন। আর আমরা সে আস্থা রক্ষা করতে পেরেছি।
কৃতজ্ঞতা প্রকাশ করছি দলীয় নেতাকর্মী-সমর্থক, যারা অক্লান্ত পরিশ্রম করেছেন এবং সকল শ্রেণী পেশা, ধর্ম, বর্ণের ভাইদের প্রতি, যারা আমার প্রতি বিপুল সমর্থন প্রকাশ করেছেন।আমার পরিবার, শুভানুধ্যায়ী, বন্ধুবর্গ সর্বোপরি সমগ্র মতলববাসীর প্রতি আমার আন্তরিক কৃতজ্ঞতা রইলো।
তিনি জানান, আমাকে সব সময় আপনাদের প্রার্থনায় রাখবেন, যাতে মহান আল্লাহ তায়ালা আমাকে আমৃত্যু আপনাদের সেবক হিসেবে কবুল করেন। আমার ওপর আপনারা যে আস্থা রেখেছেন আমি যেনো আপনাদের আস্থার প্রতিদান দিতে পারি।
স্টাফ করেসপন্ডেট/
১৩ ফেব্রুয়ারি ২০২৬
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur