ভোক্তা পর্যায়ে এলপি গ্যাসের দাম বাড়ানো হয়েছে। ফেব্রুয়ারি মাসের জন্য ১২ কেজি এলপি গ্যাস সিলিন্ডারের নতুন দাম নির্ধারণ করা হয়েছে ১ হাজার ৩৫৬ টাকা, যা আগের দামের তুলনায় ৫০ টাকা বেশি।
সোমবার ২ ফেব্রুয়ারি দুপুরে নতুন এই মূল্য ঘোষণা করে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন । ঘোষিত দাম আজ সন্ধ্যা ৬টা থেকে কার্যকর হবে।
এলপি গ্যাসের পাশাপাশি অটোগ্যাসের দামও বাড়ানো হয়েছে। চলতি মাসে প্রতি লিটার অটোগ্যাসের দাম ৫৯ টাকা ৮০ পয়সা থেকে বাড়িয়ে ৬২ টাকা ১৪ পয়সা নির্ধারণ করা হয়েছে।
এর আগে জানুয়ারি মাসে ১২ কেজি এলপি গ্যাস সিলিন্ডারের দাম ৫৩ টাকা বাড়িয়ে ১ হাজার ৩০৬ টাকা নির্ধারণ করা হয়েছিল। একই সময়ে অটোগ্যাসের দাম ২ টাকা ৪৮ পয়সা বাড়িয়ে ৫৯ টাকা ৮০ পয়সা করা হয়।
এছাড়া ১২.৫ কেজির সিলিন্ডারের দাম ১ হাজার ৪১৩ টাকা, ১৫ কেজির দাম ১ হাজার ৬৯৬ টাকা, ১৬ কেজির দাম ১ হাজার ৮০৯ টাকা, ১৮ কেজির দাম ২ হাজার ৩৫ টাকা, ২০ কেজির দাম ২ হাজার ২৬০ টাকা, ২২ কেজির দাম ২ হাজার ৪৮৭ টাকা, ২৫ কেজির দাম ২ হাজার ৮২৬ টাকা, ৩০ কেজির দাম ৩ হাজার ৩৯১ টাকা, ৩৩ কেজির দাম ৩ হাজার ৭৩১, ৩৫ কেজির দাম ৩ হাজার ৯৫৬ টাকা এবং ৪৫ কেজির এলপিজি সিলিন্ডারের দাম ৫ হাজার ৮৭ টাকা নির্ধারণ করেছে বিইআরসি।
৭ ফেব্রুয়ারি ২০২৬
এ জি
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur