১৬ মে চাঁদপুরে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমান আগামি ১৬ মে ২০২৬ খ্রি. চাঁদপুরে আসার সম্ভাবনা রয়েছে।

বুধবার ২৯ এপ্রিল চাঁদপুর জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমানের সাথে আলাপকালে চাঁদপুর প্রেস ক্লাব সভাপতি সোহেল রুশদীকে বিষয়টি নিশ্চিত করেন তিনি। তবে জেলা প্রশাসক জানান , তবে এখনো পর্যন্ত চূড়ান্ত কোন সফর সূচি পাওয়া যায় না।

এদিকে চাঁদপুর সদর উপজেলা নির্বাহী অফিসার উপজেলা নির্বাহী অফিসার এস. এম. এন. জামিউল হিকমা গতকাল দুপুরে জানান,মাননীয় প্রধানমন্ত্রী আগামি ১৬ মে চাঁদপুরে আসার সম্ভাবনা রয়েছে।

চাঁদপুরে সফরকালে তিনি চাঁদপুর সদর উপজেলার শাহমাহমুদপুর ইউনিয়নে বিশ্ব খাল খনন প্রকল্প উদ্বোধন করবেন এবং শহরে সূধী সমাবেশ করবেন বলে আশা যাচ্ছে ।

এছাড়াও বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের কাজ পরিদর্শন করবেন। তবে এখনো পর্যন্ত চূড়ান্ত কোন সফর সূচি পাওয়া যায় না।

৩০ এ প্রিল ২০২৬

এ জি