হাজীগঞ্জ শাহরাস্তি ৪৫টি বাজারের খাজনা আদায় বন্ধ ঘোষণা করেছেন এমপি ইঞ্জি. মমিনুল হক
চাঁদপুরের হাজীগঞ্জ ও শাহরাস্তি আসনের নবনির্বাচিত সাংসদ ইঞ্জি. মমিনুল হক প্রায় ৪৫টি বাজারে খাজনা পহেলা বৈশাখ থেকে খাজনা আদায় বন্ধের ঘোষণা দেন।
স্থানীয় বাজারগুলোতে প্রান্তিক চাষিদের সহায়তা ও হয়রানি বন্ধে দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে এটি বাস্তবায়ন করা হচ্ছে।
জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী হওয়ার পর চাঁদপুর-৫ হাজীগঞ্জ-শাহরাস্তি আসনের দুই উপজেলায় চাঁদাবাজি ও কৃষকদের হয়রানি বন্ধে এ ঘোষণা দেন সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মমিনুল হক। উপজেলা প্রশাসন কর্তৃক ইতিমধ্যেই বাজারগুলোতে ইজারা দেওয়ার বিজ্ঞাপ্তি প্রকাশ করা হয়। বিজ্ঞপ্তি প্রকাশের পর রাজনৈতিকভাবে সরকারি সব নিয়মনীতি অনুসরণ করে সরকারি কোষাগারে রাজস্ব জমা দেওয়া হয়েছে।
মঙ্গলবার (পহেলা বৈশাখ) সকালে শাহরাস্তির উয়ারুক বাজারে এ আয়োজনের উদ্বোধন করবেন এমপি ইঞ্জিনিয়ার মমিনুল হক। ইতিমধ্যে এসব বাজারগুলোকে খাজনামুক্ত ঘোষণা দেওয়া হয়েছে। শাহরাস্তি উপজেলা বিএনপির সহ-সভাপতি আবু ইউসুফ রুপম জানান,প্রান্তিক চাষিদের হয়রানি বন্ধে এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে। দলীয়ভাবে সহযোগিতা করা হচ্ছে। এটি একটি মহতি উদ্যোগ। এতে করে খাজনা আদায়ের বাহানা করে কেউ অতিরিক্ত টাকা ও চাঁদাবাজি করতে পারবে না।
এ বিষয়ে শাহরাস্তি উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজিয়া হোসেন জানান,এ উদ্যোগে এতে রাজস্ব আদায়ে ঘাটতি হবে না। ইতিমধ্যেই রাজনৈতিকভাবে রাজস্ব পরিশোধে করা হয়েছে।
চাঁদপুর-৫ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মমিনুল হক বলেন,’আমরা প্রান্তিক জনগোষ্ঠীর কথা চিন্তা করে এ উদ্যোগ নিয়েছি। খাজনা আদায়ের নামে সাধারণ জনগণকে হয়রানির শিকার হতে হয়। অনেকেই এই অজুহাতে চাঁদাবাজি করে থাকে। এ সংসদীয় আসনে কোনো প্রকার চাঁদাবাজি ও মানুষ হয়রানি যেন না হয় সেই উদ্যোগ গ্রহণ করা হয়েছে। সেই সাথে বাসস্ট্যান্ড, সিএনজি স্ট্যান্ডের মতো সব জায়গায় ইজারা ও চাঁদাবাজি বন্ধ থাকবে। কোনো অজুহাতে মানুষের প্রতি অন্যায়, অত্যাচার ও জুলুম মেনে নেওয়া হবে না বলে হুশিয়ারী দেন।
প্রতিবেদক: জহিরুল ইসলাম জয়
১৪ এপ্রিল ২০২৬