হাইমচর সাবেক চেয়ারম্যান ছেলের বিরুদ্ধে দু’শিক্ষার্থীকে মারার অভিযোগ
হাইমচর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোঃ শাহজাহান মিয়ার ছেলে অভির বিরুদ্ধে ২৯ নং চরশলাদি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ২জন শিক্ষার্থীকে মারার অভিযোগ উঠেছে । এতে একজন শিক্ষার্থীর অবস্থা গুরুতর হওয়ায় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে।
১৩ সেপ্টেম্বর টিপিনের সময় ২৯ নং চরশলাদি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা মাঠে খেলার ছলে, অভিদের বাড়ির সামনে শিক্ষার্থীরা গেলে বাঁশ দিয়ে এলোপাতাড়ি মারতে থাকে।এতে ২৯ নং চরশলাদি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণির ২জন শিক্ষার্থীরা গুরুতর আহত হয়।আহতরা হলেন, ২৯ নং চরশলাদি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণির শিক্ষার্থী আব্দুল রাব্বানী ও ইসরাফিল।
এদের অবস্থা আশংকা জনক হওয়ায় প্রতিষ্ঠানের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মিস মুনমুন আক্তার আহত ২ জন শিক্ষার্থীকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা সহায়তা দেওয়ার জন্য নিয়ে আসেন।একজনের অবস্থা আশংকা জনক হওয়ায় তাকে হাসপাতালে ভর্তী করান।
এব্যাপারে ৫ম শ্রেণির আহত শিক্ষার্থী আব্দুল রাব্বানী বলেন,আমরা দুপুরে খেলা করার সময়, অভি ভাইদের বাড়ির সামনে গেলে। অভি ভাই একটা বাঁশ নিয়ে এসে এলোপাতাড়ি মারতে থাকে। আমার ও আমার বন্ধুদের শরীরের বাঁশের কয়েকটি বারি লাগে। বাঁশের একটা বারি আমার মাজায় পড়ে।এখন আমার মাজা সোজা করতে পারছিনা,অনেক ব্যাথা করছে।
এব্যাপারে ৫ম শ্রেনীর শিক্ষার্থী মোঃ ইসরাফিল জানান,আমরা খেলা করার সময় হটাৎ অভি ভাই আমাদেরকে গালমন্দ করে। তারপরই আমাদের উপর বাস নিয়ে ক্ষিপ্ত হয়ে এলোপাতাড়ি মারতে থাকে। আমার বন্ধুর মাজায় ও আমার হাতে বাঁশের কয়েকটি বারি পরে।এতে আমার হাত এখন অনেক ব্যাথা করে।আমার বন্ধু রাব্বানীর মাজায় বেশি ব্যাথা পেয়েছে।এখন সে সোজা হয়ে দাঁড়াতে পারছেনা।তাকে হাসপাতালে ভর্তী করানো হয়েছে।
এব্যাপারে প্রতিষ্ঠানে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মিস মুনমুন আক্তার জানান,আজকে লান্স আওয়ারের সময়, আমার স্কুলের বাচ্চারা মাঠে খেলা করতে গেলে হটাৎ করেই উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোঃ শাহজাহান মিয়ার ছেলে মোঃ অভি এসে বড় একটা বাঁশ দিয়ে এলোপাতাড়ি মারতে থাকে।কয়েকটি বাচ্চার শরীরে আগাত লাগছে, তারা ভয়ে দ্রুত স্কুল থেকে চলে যায়।এই ২টা বাচ্চার শরীরে অনেক আগাত লাগে। আমি তাদের অবস্থা আশংকা দেখে,তাদেরকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এনে চিকিৎসার ব্যবস্থা করি।আমি এখানে আসার পূর্বেই আমাদের উপজেলা শিক্ষা অফিসারকে বিষয়টি অবগত করছি।এখন আমাদের হাইমচর উপজেলা শিক্ষা অফিসার যে ব্যাবস্থা নিবে আমরা সেই দিকে অগ্রসর হবো।
এব্যাপারে বাচ্চার অভিভাবক জানান,আমি হটাৎ শুনতে পাই আমার বাচ্চা হাসপাতালে ভর্তী।এসে দেখি হাইমচর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোঃ শাহজাহান মিয়ার ছেলে অভি আমার ছেলেকে মেরে মাজায় আঘাত দিয়েছে।এখন আমরা আইনি ব্যবস্থা নিবো।
প্রতিবেদক: প্রতিবেদক: মোঃ আলমগীর হোসেন (আসিফ)/
১৩ সেপ্টম্বর ২০২৬