হাইমচরে মাদকসেবীর হামলায় মাইক্রোবাস চালক গুরুতর আহত

চাঁদপুরের হাইমচর উপজেলায় মিরাজ ওরফে বাবু ঢালী নামের মাদক সেবীর হামলায় ফাইজুল্লাহ পাটওয়ারী সবুজ (৩৮) নামের এক মাইক্রোবাস চালক গুরুত্ব আহত হওয়ার অভিযোগ পাওয়া গেছে।
শনিবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার বাংলাবাজার আড়তের সামনে এ হামলার ঘটনা ঘটে।

আহত ফাইজুল্লাহ পাটওয়ারী সবুজ হাইমচর উপজেলার নয়আনি লক্ষীপুর গ্রামের মৃত মোঃ অলিউল্লাহ পাটওয়ারীর ছেলে। তিনি পেশায় একজন মাইক্রোবাস চালক। আহত সবুজের কপালে নয়টি সেলাই ও চোখে মারাত্মক জখম হয়। এছাড়া শরীরের বিভিন্ন অংশে লীলা ফুলা ও আঘাতে চিহ্ন রয়েছে। বর্তমানে সে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে।

আহত ফাইজুল্লাহ পাটওয়ারী সবুজ জানায়, মিরাজ ওরফে বাবু ঢালী তাদের বাড়ির পার্শ্ববর্তী প্রতিবেশী। শনিবার সন্ধ্যায় মাদকসেবী বাবু আমাকে ফোন দিয়ে বাংলাবাজার আড়তের সামনে আসতে বলে। আমি ফোন পেয়ে রাস্তার একপাশ থেকে অপর পাশে গেলেই, পূর্ব থেকে ওৎ পেতে থাকা বাবু ঢালি তার হাতে থাকা বড় টর্চ লাইট দিয়ে ফাইজুল্লাহ সবুজের কপালে ও শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে। পরের আশেপাশের লোকজন এগিয়ে আসলে বাবু ঢালী পালিয়ে যায়।

পরে স্থানীয়রা আহত অবস্থায় সবুজকে উদ্ধার করে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য প্রেরণ করে। আর ৯৯৯ সংবাদ পেয়ে হাইমচর থানার সিরাজুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেন।

তিনি আরোও বলেন, বর্তমানে আমি ও আমার পরিবার নিরাপত্তাহীনতায় রয়েছি। আমি প্রশাসনের কামনা করছি।

তবে এ বিষয়ে বাবু ঢালীর মোবাইল ফোনে একাধিকবার ফোন করেও তাকে পাওয়া যায়নি।

এ বিষয়ে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে ভুক্তভোগী জানান।

প্রতিবেদক: মাজহারুল ইসলাম অনিক/
১৫ নভেম্বর ২০২৬