হাইমচর পরোয়ানাভুক্ত আসামী গ্রেফতার

২৫ মে হাইমচর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ নাজমুল হাসান  এর সার্বিক দিক নির্দেশনায় হাইমচর থানার এএসআই (নিঃ) মোঃ হান্নান উদ্দিন এবং এএসআই (নিঃ) মোঃ রিয়াজ উদ্দিন সঙ্গীয় ফোর্সসহ ১। চাঁদপুর এর হাইমচর থানার মামলা নং- ১৪, তারিখ- ১০/০২/২০২২, জিআর- ৫০/২২(ফরিদগঞ্জ), ধারা- ৩৬(১) এর ১০(ক) এবং ২। চাঁদপুর এর হাইমচর থানার মামলা নং- ৭, তারিখ- ০৭/০৯/২০২৫, জিআর- ১৫৯/২৫(হাইঃ) ধারা- ৩৬(১) এর ১০(ক)/৪১ এর ০২(দুই)টি জিআর পরোয়ানা ভুক্ত মাদক ব্যবসায়ী এমরান হোসেন মুন্সি(৩৯), পিতা- আব্দুল মজিদ মুন্সী, সাং- গন্ডামারা, থানা- হাইমচর, জেলা- চাঁদপুরকে গ্রেফতার করা হয়। 

২৫ই মে  যথাযথ পুলিশ প্রহরায় বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়।

=> মোঃ আলমগীর হোসেন (আসিফ)/ ২৫ মে ২০২৬