Home / উপজেলা সংবাদ / হাইমচর / হাইমচরে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উদ্বোধন
ভিটামিন

হাইমচরে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উদ্বোধন

সারাদেশের ন্যায় চাঁদপুরের হাইমচর উপজেলায় উৎসবমুখর পরিবেশে শুরু হয়েছে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন। রবিবার (২৮ জুন ) সকালে হাইমচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাইয়ে এই কর্মসূচির শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) অমিত রায়।

​উপজেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, আজ সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত উপজেলার সকল ইপিআই (EPI) কেন্দ্র ও কমিউনিটি ক্লিনিকসহ সর্বমোট ১৪৪টি কেন্দ্রে বিরতিহীনভাবে শিশুদের এই ক্যাপসুল খাওয়ানো হবে।

​উদ্বোধনকালে উপজেলা নির্বাহী অফিসার অমিত রায় বলেন, “শিশুদের সুস্থ, সবল ও স্বাভাবিক বিকাশ নিশ্চিত করতে ভিটামিন ‘এ’ ক্যাপসুলের ভূমিকা অপরিসীম। একটি শিশুও যেন এই ক্যাম্পেইন থেকে বাদ না পড়ে, সেদিকে আমাদের লক্ষ্য রাখতে হবে। দেশের ভবিষ্যৎ প্রজন্মকে অন্ধত্ব ও অপুষ্টির হাত থেকে রক্ষা করতে তিনি সকল অভিভাবককে দ্রুত নিকটস্থ কেন্দ্রে শিশুদের নিয়ে আসার আহ্বান জানান।”

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মাহমুদুন নবী, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম শফিক, আবাসিক মেডিকেল অফিসার ডাঃ কাজী মোস্তফা আল মাহমুদ, মেডিকেল অফিসার ডাঃ তোফায়েল ইসলাম, এমটি ইপিআই মোঃ বিল্লাল হোসেন এবং স্বাস্থ্য পরিদর্শক (ইনচার্জ) হাছিনা বেগমসহ স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।

​সবার সম্মিলিত অংশগ্রহণে হাইমচর উপজেলার এই জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনটি শতভাগ সফল হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

প্রতিবেদক: মোঃ আলমগীর হোসেন (আসিফ)/
২৮ জুন ২০২৬