হাইমচরে পরোয়ানাভুক্ত আসামি’সহ গ্রেপ্তার ৪
চাঁদপুরের হাইমচরে মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইনের মামলায় জিআর পরোয়ানাভুক্ত মো. মনির হোসেন (৩৫) নামে এক আসামিকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।
গ্রেপ্তার মনির হোসেন হাইমচর উপজেলার মুন্সি কান্দী এলাকার বাসিন্দা। তার পিতার নাম মো. শুক্কুর আলী খাঁ।
মঙ্গলবার (২৭ অক্টোবর) হাইমচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহ্ আলম, পিপিএম-সেবার সার্বিক দিকনির্দেশনায় বাহেরচর তদন্তকেন্দ্রের উপপরিদর্শক (এসআই) আঃ রব সঙ্গীয় ফোর্সসহ বিশেষ অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করেন।
পুলিশ সূত্রে জানা যায়, মনির হোসেন হাইমচর থানার ২০২৫ সালের ৩০ জানুয়ারি দায়ের করা ১৫ নম্বর মামলার জিআর পরোয়ানাভুক্ত আসামি। মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন, ১৯৫০-এর ৫(২)(খ) ধারায় মামলাটি দায়ের করা হয়েছিল। মামলার জিআর নম্বর ১৫/২৫।পুলিশ জানায়, গ্রেপ্তারের পর তাকে যথাযথ পুলিশি প্রহরায় বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।
সোমবার (২৬ অক্টোবর) হাইমচরে সম্ভাব্য ধর্তব্য অপরাধ সংঘটনের প্রস্তুতিকালে তিনজনকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। সন্ধ্যা দিকে উপজেলার ২ নম্বর উত্তর আলগী ইউনিয়নের মহজমপুর এলাকায় মোক্তার সিকদারের বাড়ির সামনে থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—মহজমপুর এলাকার অন্তুর সিকদার (২২), উত্তর আলগী এলাকার মো. সাকিব (২২) এবং দক্ষিণ আলগী ইউনিয়নের পশ্চিম চরভাঙ্গা এলাকার মো. রায়হান সরকার (২৪)।
হাইমচর থানা পুলিশের প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, মঙ্গলবার (২৭ অক্টোবর) হাইমচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহ আলম, পিপিএম-সেবার সার্বিক দিকনির্দেশনায় এসআই আমিনুর রাহিম সঙ্গীয় ফোর্সসহ অভিযান পরিচালনা করেন। এ সময় সম্ভাব্য ধর্তব্য অপরাধ সংঘটনের প্রস্তুতিকালে তাঁদের ফৌজদারি কার্যবিধির ১৫১ ধারায় গ্রেপ্তার করা হয়।
প্রতিবেদক: মোঃ আলমগীর হোসেন আসিফ/
২৭ অক্টোবর ২০২৬