Home / শিক্ষাঙ্গন / ১ লাখ ১৯ হাজার অবসরপ্রাপ্ত শিক্ষকদের জন্য সুসংবাদ
teacher

১ লাখ ১৯ হাজার অবসরপ্রাপ্ত শিক্ষকদের জন্য সুসংবাদ

শিক্ষকদের অবসরের টাকা তোলার ভোগান্তি কমাতে বড় ধরনের উদ্যোগ নিয়েছে সরকার। এরই অংশ হিসেবে ১ লাখ ১৯ হাজার শিক্ষক-কর্মচারীকে অবসর ও কল্যাণ ট্রাস্টের অর্থ দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে। এ বিষয়ে সম্মতি জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

বৃহস্পতিবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে শিক্ষামন্ত্রণালয় সংক্রান্ত একটি বৈঠকে এ সম্মতি দেয়া হয়। বৈঠকে শিক্ষামন্ত্রী ড.আ.ন.ম.এহছানুল হক মিলন, প্রধানমন্ত্রীর শিক্ষাবিষয়ক উপদেষ্টা ড.মাহদী আমিন এবং শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব আবদুল খালেক উপস্থিত ছিলেন।

প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্রে জানা গেছে-১ লাখ ১৯ হাজার শিক্ষক-কর্মচারীর মধ্যে কল্যাণ ট্রাস্টের টাকা পাবেন ৪৪ হাজার জন। অন্যদিকে অবসর সুবিধা বোর্ডের টাকা দেয়া হবে ৭৫ হাজার শিক্ষক-কর্মচারীকে। ১৫ আগস্ট এ অর্থ বিতরণ কার্যক্রম আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

সূত্র আরও জানায়,কল্যাণ ট্রাস্টের পুরো অর্থই শিক্ষক-কর্মচারীদের দেয়া হতে পারে। আর অবসর সুবিধা বোর্ড থেকে আপাতত প্রত্যেককে ৫ লাখ টাকা করে দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে।

আগামি ১৪ আগস্ট আয়োজিত সংবাদ সম্মেলনে এ বিষয়ে বিস্তারিত তথ্য জানাবেন শিক্ষামন্ত্রী।

৮ আগস্ট ২০২৬
এ জি