বিমানবন্দরে শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলাম গ্রেপ্তার

দেশ ছেড়ে বিদেশে যাওয়ার পথে শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলামকে গ্রেপ্তার করেছে ইমিগ্রেশন পুলিশ। রোববার রাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে দেশত্যাগের চেষ্টাকালে তাকে গ্রেপ্তার করা হয়। সোমবার বিমানবন্দর কর্তৃপক্ষ এ তথ্য নিশ্চিত করেছে।

জানা গেছে, থাই এয়ারওয়েজের একটি ফ্লাইটে থাইল্যান্ড যাওয়ার উদ্দেশে বিমানবন্দরে আসেন সুইডেন আসলাম। ইমিগ্রেশন কাউন্টারে পৌঁছালে সেখানেই তাকে আটক করা হয়।

সূত্র জানায়, তার পাসপোর্ট নম্বর সংবাদমাধ্যমকে জানানো হয়েছে। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। গ্রেপ্তারের পর তাকে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগে (ডিএমপি ডিবি) হস্তান্তর করা হয়েছে।

চাঁদপুর টাইমস ডেস্ক/
২৩ নভেম্বর ২০২৬