Home / শিক্ষাঙ্গন / জেলায় শতভাগ বই পৌঁছেছে : জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা
news books-----
ছবিটি প্রতীকী হিসেবে দেয়া হলো

জেলায় শতভাগ বই পৌঁছেছে : জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা

‘জেলায় শতভাগ বই পৌঁছেছে’- এমন কথাই ১ নভেম্বর জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোছাদ্দেক হোসেন জানিয়েছেন। ইতোমধ্যেই জেলার স্ব স্ব উপজেলার বই সংরক্ষাণগারে ঢাকা থেকে সরকারি নিদের্শমতে ও ব্যবস্থাপনায় স্ব-স্ব উপজেলায় পৌঁছেছে । চাঁদপুরে প্রাথমিকে ১২ লাখ ৭ হাজার ৬ শ ২ কপি নতুন বই বরাদ্দ অনুযায়ী পাওয়া গেছে।

২০২৭ সালের ১ জানুয়ারি বই বিতরণ করার প্রাথমিক স্কুলের ১ম-৫ম শ্রেণির সকল উপজেলার সকল শিক্ষার্থীর শতভাগ বই পাবে বা বরাদ্দ দেয়া হয়েছে । প্রাথমিক শিক্ষার্থীগণ ১২ লাখ ৭ হাজার কপি নতুন বই প্রাপ্তিতে প্রাথমিক শিক্ষা অফিস এ তথ্য জানান।

প্রাথমিক স্কুলের ১ম-৫ম শ্রেণির সকল উপজেলার সকল শিক্ষার্থীর জন্যে ইতোমধ্যেই চাহিদা মতে জেলার ৮ উপজেলায় ১২ লাখ ৭ হাজার ৬শ ২ কপি নতুন শিক্ষাবর্ষের বই পাওয়ার চাহিদা পেয়েছে।

জেলা প্রাথমিক শিক্ষা অফিস সূত্রে প্রাপ্ত তথ্য মতে চাঁদপুর সদরে-২ লাখ ৪২ হাজার ৭শ কপি, কচুয়ায় ১ লাখ ৭২ হাজার ৩শ ৮ কপি, ফরিদগঞ্জে ১ লাখ ৯০ হাজার ২৩ কপি, মতলব দক্ষিণে ১ লাখ ১৪ হাজার কপি, মতলব উত্তরে ১ লাখ ৫৩ হাজার ৮শ ৮৮ কপি,শাহরাস্তিতে ১ লাখ ২৩ হাজার ৯শ কপি, হাইমচরে-১ লাখ ৫৬ হাজার ১শ ৫ কপি এবং হাজীগঞ্জে ১ লাখ ৫৬ হাজার ১শ ৫ কপি নতুন বই ২০২৭ শিক্ষাবর্ষের জন্যে বরাদ্দ পাওয়া গেছে ।

প্রাপ্ত সূত্র মতে-চাঁদপুরের ৮ উপজেলায় ১ হাজার ১শ ৫৬ টি সরকারি প্রাথমিক স্কুল ও ৫শ ৫৬টি বেসরকারি বা চাঁদপুরে প্রাথমিকে ১২ লাখ ৭ হাজার কপি নতুন বই বরাদ্দ পাওয়া গেছে ।
প্রাথমিক শিক্ষা অফিস এ তথ্য জানান।

প্রাথমিক স্কুলের ১ম-৫ম শ্রেণির সকল উপজেলার সকল শিক্ষার্থীর জন্যে ইতোমধ্যেই চাহিদা মতে জেলার ৮ উপজেলায় ১২ লাখ ৭ হাজার ৬শ ২ কপি নতুন শিক্ষাবর্ষের বই পাওয়ার চাহিদা মত পেয়েছে । সরকারি-সেরকারি স্বুলগুলোতে–প্রায় সাড়ে ৩ লাখ শিক্ষার্থী ও ৭০ হাজার শিক্ষার্থী রয়েছে।

আবদুল গনি
২ নভেম্বর ২০২৬
এ জি