লেডি প্রতিমা মিত্র-লেডি দেহলভী বাউবি শিক্ষার মান নিয়ে আলোচনা ও নির্দেশনা

লেডি প্রতিমামিত্র ও লেডি দেহলভী বালিকা উচ্চ বিদ্যালয় পর পর সময়ে পরিদর্শনে গিয়ে শিক্ষার মান নিয়ে আলোচনা করেন জেলা শিক্ষা অফিসার মোহাম্মদ রুহুল্লাহ। জেলা শিক্ষা অফিসার ২০২৬ সালের এস এস সি পরীক্ষার ফলাফল পর্যালোচনা এবং ২০২৭ সালের প্রি-টেস্ট পরীক্ষার ফলাফল পর্যালোচনা করে দুর্বল শিক্ষার্থীদের বিশেষ ক্লাস এবং শিক্ষকদের নিবিড় তত্ত্বাবধানের মাধ্যমে কীভাবে ফলাফল উন্নয়ন করা যায় সে বিষয়ে কর্মকৌশল নিয়ে আলোচনা করেন।

১৯ আগষ্স্ট ২০২৬ বিদ্যালয়ের প্রধানশিক্ষক মোর্শেদা আক্তার এর সভাপতিত্বে সভায় বিদ্যালয়ের শিক্ষকমন্ডলী এবং ৮ম,নবম ও দশম শ্রেণির শিক্ষার্থীগণ উপস্থিত ছিলেন।

তিনি বিদ্যালয়ের কম্পিউটার ল্যাব,পাঠাগার এবং বিজ্ঞান ল্যাব পরিদর্শন করে ল্যাবের ব্যাবহার বাড়াতে প্রয়োজনীয় নির্দেশনা দেন।

এছাড়া অনুত্তীর্ণ শিক্ষার্থীকে পরবর্তী শ্রেণীতে প্রমোশন না দেয়া,এস এস সি পরিক্ষার ফলাফল উন্নয়নে শিক্ষার্থীদের শিক্ষকদের মধ্যে ভাগ করে প্রতি সপ্তাহে মূল্যায়ন সভা করা,শ্রেণীভিত্তিক অভিভাবক সমাবেশ করা,দুর্বল শিক্ষার্থীদের বিশেষ ক্লাসের ব্যাবস্থা করা,বিদ্যালয়ের শিক্ষার্থী উপস্থিতি বৃদ্ধি, মাননীয় প্রধানমন্ত্রী ঘোষিত বৃক্ষরোপন কর্মসূচি “ওয়ান চাইল্ড ওয়ান ট্রি “কর্মসূচি এবং প্রাইম মিনিষ্টার গোল্ডকাপ জাতীয় ফুটবল প্রতিযোগিতা ২০২৬ বাস্তবায়ন,নতুন কুঁড়ি প্রতিযোগিতার জন্য শিক্ষার্থীদের রেজিষ্ট্রেশন,গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার অনুশীলন,নজরুলবর্ষ উদযাপনের বিভিন্ন সংস্কৃতিক প্রতিযোগিতা বাস্তবায়ন,ডিবেট ক্লাবের মাধ্যমে শিক্ষার্থীদের বাকপটু করে গড়ে তোলা,প্রতি বছর বিদ্যালয়ের নিজস্ব ব্যাবস্থাপনায় বিজ্ঞান মেলা আয়োজন,বিদ্যালয়ে লাইব্রেরি সচল রাখা,সহপাঠক্রমিক কার্যাবলি বাস্তবায়ন,বাল্যবিবাহ, মাদক ও ডিজিটাল ডিভাইসের অপব্যবহার রোধে কাউন্সেলিং জোরদার করা,পরিষ্কার পরিচ্ছন্নতা সম্পর্কে সচেতনতা তৈরি সহ একাডেমিক ও প্রশাসনিক বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে শিক্ষক -শিক্ষার্থীদের নির্দেশনা প্রদান করেন।

আবদুল গনি
এ জি ১৯ আগস্ট ২০২৬