Home / উপজেলা সংবাদ / শাহরাস্তি / শাহরাস্তি মেহের উত্তর চেয়ারম্যান প্রার্থী রনির উঠান বৈঠক
চেয়ারম্যান

শাহরাস্তি মেহের উত্তর চেয়ারম্যান প্রার্থী রনির উঠান বৈঠক

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে উপলক্ষে শাহরাস্তির মেহের উত্তর ইউনিয়ন পরিষদ নির্বাচনে সাবেক সফল চেয়ারম্যান, আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মোঃ সাইফুল ইসলাম রনি’র ৫ নং ওয়ার্ডে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

২৫ সেপ্টেম্বর শুক্রবার বিকেলে মেহের উত্তর ইউনিয়নের ৫নং ওয়ার্ডের বানিয়াচোঁ মির্দ্দাবাড়ি এলাকায় এ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।

ওয়ার্ড বিএনপি’র সাবেক সভাপতি শাহাজান মজুমদারের সভাপতিত্বে উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্য রাখেন ইউনিয়ন পরিষদের সাবেক সফল চেয়ারম্যান ও আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ সাইফুল ইসলাম রনি।

তিনি ভোটারদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং এলাকার বিভিন্ন সমস্যা ও সম্ভাবনার কথা শোনেন। উঠান বৈঠকে চেয়ারম্যান প্রার্থী নির্বাচিত হলে ইউনিয়নের রাস্তাঘাট ও যোগাযোগব্যবস্থার উন্নয়ন, শিক্ষা ও স্বাস্থ্যসেবার মানোন্নয়ন, সুশাসন নিশ্চিতকরণ, নাগরিক সেবা সহজীকরণ এবং মাদক ও সামাজিক অপরাধ প্রতিরোধে কার্যকর ভূমিকা রাখার প্রতিশ্রুতি দেন।

এবং তিনি আরো বলেন, “জনগণের ভোটে নির্বাচিত হলে দল-মত নির্বিশেষে সবার জন্য কাজ করব। এলাকার উন্নয়ন ও মানুষের অধিকার প্রতিষ্ঠাই হবে আমার প্রধান লক্ষ্য।

এ সময় স্থানীয় ভোটাররা এলাকার বিভিন্ন সমস্যা তুলে ধরেন এবং নির্বাচিত হলে সেগুলো সমাধানে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান। উঠান বৈঠকটি স্থানীয় বাসিন্দাদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে।

মোঃ মেহেদী হাসানের সঞ্চালনায় উঠান বৈঠকে বক্তব্য রাখেন মোঃ সেলিম মিয়া, মোহাম্মদ আনোয়ার হোসেন, মোঃ শফিকুর রহমান, মিলন তালুকদার, মোহাম্মদ আলা উদ্দিন, মোহাম্মদ এরশাদ উল্লাহ ড্রাইভার, মোঃ জসিম উদ্দিন, মোঃ শফিকুর রহমান, ছিদ্দিকুর রহমান।

অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলাওয়াত কোরআন মাওলানা আলম হোসেন।

উপস্থিত ছিলেন সিরাজুল ইসলাম, মোঃ আলী, দেলোয়ার হোসেন, আবুল হোসেন, সাইফুল ইসলাম তালুকদার, আলী আজগর, মোস্তফা কামাল, সুজন, সুমন, এমরান, বিল্লাল, রাকিব, রিয়াদ, ভুট্টুসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সমর্থক বৃন্দ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য সাইফুল ইসলাম রনি ইতোপূর্বে এই ইউনিয়নের চেয়ারম্যান হিসেবে সততা, নিষ্ঠা ও সুনামের সাথে দায়িত্ব পালন করেছেন। তিনি মেহের উত্তর ইউনিয়ন বিএনপির দীর্ঘদিনের সাধারণ সম্পাদক ও সর্বশেষ ইউনিয়ন বিএনপির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছিলেন । এছাড়া তিনি চাঁদপুর জেলা পরিবহন শ্রমিক ইউনিয়নের যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্বে ছিলেন,
তিনি সকলের দোয়া ও সমর্থন কামনা করেন।

প্রতিবেদক: মোঃ জামাল হোসেন/
২৫ সেপ্টেম্বর ২০২৬