শাহরাস্তিতে পুকুর খননে সরকারি রাস্তা ক্ষতিগ্রস্ত

শাহরাস্তিতে রাস্তার পাশে পুকুর খনন করা সূচীপাড়া গ্রামের চলাচলের পথ ভেঙ্গে সরকারী রাস্তা ক্ষতিগ্রস্ত হওয়ার কারণে এলাকাবাসীর অভিযোগের পরিপ্রেক্ষিতে সরজমিনে গিয়ে পরিদর্শন করেছেন সহকারি কমিশনার (ভূমি)

৬ জুলাই সোমবার দুপুরে উপজেলা নির্বাহী অফিসার মনিরা খাতুনের নির্দেশনায় শাহরাস্তি উপজেলার সূচীপাড়া উত্তর ইউনিয়ন আওতাধীন সূচীপাড়া মৌজায় সরকারী রাস্তার পাশে পুকুর খনন করা সূচীপাড়া গ্রামের চলাচলের পথ ভেঙ্গে সরকারী রাস্তা ক্ষতিগ্রস্ত হওয়ার কারণে এলাকাবাসীর অভিযোগের পরিপ্রেক্ষিতে সরজমিনে গিয়ে পরিদর্শন করেন সহকারী কমিশনার (ভূমি) ও বিজ্ঞ এক্সিকিউটিভ, ম্যাজিস্ট্রেট, হিল্লোল চাকমা। উক্ত পরিদর্শন কালে উপস্থিত ইউনিয়ন ভূমি অফিসের দায়িত্বপ্রাপ্ত ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা মোঃ আব্দুল মান্নান, উপস্থিত বাদী-বিবাদীর উভয় পক্ষকে স্থানীয়ভাবে মীমাংসা করার জন্য নির্দেশনা প্রদান করেন,অন্যথায় দোষী ব্যক্তির বিরুদ্ধে রাষ্ট্রীয় আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে বলে নির্দেশনা প্রদান করেন।

এ বিষয়ে এলাকাবাসী জানান নিজের ইচ্ছে মতে রাস্তার পাশে ফসলি জমি নষ্ট করে পুকুর খনন করার ফলে এভাবে সরকারের কোটি কোটি টাকার ব‍্যয়ে রাস্তা নষ্ট হয়ে যাচ্ছে। আমরা মাননীয় প্রধানমন্ত্রী ও স্থানীয় সংসদ সদস্য মহোদয়ের প্রতি দৃষ্টি আকর্ষণ করছি, এভাবে রাস্তার পাশে কেউ যেন কৃষিজমি নষ্ট করে পুকুর খনন না করতে পারে এ জন্য মহোদয়ের প্রতি সু-দৃষ্টি কামনা করেন এলাকাবাসী।

প্রতিবেদক: মোঃ জামাল হোসেন/
৬ জুলাই ২০২৬