শাহরাস্তিতে ক্রয়কৃত সম্পত্তি থেকে জোরপূর্বক গাছ কাটার অভিযোগ
চাঁদপুরের শাহরাস্তিতে ক্রয়-কৃত সম্পত্তি থেকে জোরপূর্বক গাছ কাটার অভিযোগ। তিন লাখ টাকার ক্ষয়ক্ষতি ও হুমকি-দুমকি দেওয়ার অভিযোগ পাওয়া গেছে।
অভিযোগ সূত্রে জানা যায় সুচিপাড়া দক্ষিণ ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের কেশরাঙ্গা গ্রামের হাসির বাড়িতে এ ঘটনা ঘটে, মোঃ শাহ আলম জানান আবুল বাশার হইতে কেশরাঙ্গা ভূঁইয়া বাড়ির আব্দুল কাদেরের ছেলে প্রবাসী মোহাম্মদ আলী হোসেন ১০ শতক জমি ক্রয় করেন। উক্ত ক্রয় কৃত সম্পত্তি ভোগ দখল করিয়া আসিতেছে। সম্পত্তি ক্রয়ের কয়েক বছর পর থেকে বিভিন্নভাবে ক্রয় কৃত জমি সন্ত্রাসী কায়দা দখলের চেষ্টা করছে। এনিয়ে একই বাড়ির এমদাদ হোসেনের সাথে তাদের মধ্যে বিরোধ চলে আসছে।
উক্ত বিষয়ে বহুবার এলাকায় শালিস দরবার বৈঠক হয়, বৈঠকে প্রমাণিত হয় খরিদকৃত সম্পত্তি দলিল মোতাবেক ৪ চার বছর পূর্বে আব্দুল কাদেরের ছেলে প্রবাসী মোহাম্মদ আলী হোসেন বিভিন্ন প্রজাতির গাছসহ ১০ শতক সম্পত্তি ক্রয় করেন।
একই বাড়ির মৃত আব্বাসের ছেলে অভিযুক্ত দুষ্কৃতকারী মোঃ এমদাদ হোসেন সম্পত্তিতে থাকা জোরপূর্বক ২৪টি গাছ কেটে ফেলে, তিনি কাউকে কোন তোয়াক্কা না করে উল্টো ক্রয়কৃত সম্পত্তির মালিক মোহাম্মদ আলী হোসেনের পিতা আব্দুল কাদের, তার ছেলে শাহ আলম ও হাসিনা আক্তারকে বিভিন্নভাবে হুমকি ধুমকি ও অশালীন ব্যবহার করে আসছে। এরপেক্ষিতে গত ২৭ জুন শনিবার সকালে আলী হোসেনের ক্রয়কৃত সম্পত্তির উপর থাকা জোরপূর্বক বিভিন্ন প্রজাতির ছোট বড় ২৪টি গাছ কেটে ফেলে এমদাদ উল্লাহ সহ তার সাথে থাকা কয়েকজন দুষ্কৃতকারী, এতে প্রায় আড়াই লাখ থেকে ৩ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ভুক্তভোগী পরিবার জানান।
এ বিষয়ে আলী হোসেনের পিতা মোঃ আব্দুল কাদের, এমদাদ হোসেন, রবিউল হোসেন ও শাহজাহানকে অভিযুক্ত করে শাহরাস্তি থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন, অভিযোগের প্রেক্ষিতে থানার উপ পরিদর্শক এসআই আইয়ুব আলী ও সঙ্গীয় ফোর্স ঘটনাস্থলে পরিদর্শন করেন এবং তা সত্যতা পান।
ঘটনাস্থলে এমদাদ হোসেনসহ অভিযুক্ত কাউকে পাওয়া যায়নি।
উক্ত বিষয়ে ক্রয়কৃত সম্পত্তির মালিক আলী হোসেন এর পিতা আব্দুল কাদের জানান আমার ছেলে আলী আলী হোসেন চার বছর পূর্বে বিভিন্ন প্রজাতিরসহ এই সম্পত্তি খরিদ করেন, আমরা সেই থেকে সম্পত্তি ভোগদখল করে আসছি। পার্শ্ববর্তী এমদাদ হোসেন আমাদের সম্পত্তির উপর থাকা জোরপূর্বক গাছ কেটে ফেলে এবং আমাদেরকে বিভিন্নভাবে হুমকি- হুমকি ও প্রাণনাশের হুমকি প্রদান করে আসছে এমদাদ হোসেন।
আমার পরিবারসহ আমরা আশঙ্কা রয়েছে। উক্ত বিষয়ে মাননীয় সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মমিনুল হক মহোদয় ও সংশ্লিষ্ট প্রশাসনের নিকট সুষ্ঠু বিচারের সু-দৃষ্টি কামনা করছেন ভুক্তভোগী পরিবার।
প্রতিবেদক: মো: জামাল হোসেন/
২৯ জুন ২০২৬