শাহরাস্তিতে সচেতনতামূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত

চাঁদপুরের শাহরাস্তিতে বাল্যবিবাহ রোধ, যৌতুক, নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। ২২ জুলাই বুধবার দুপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে রায়শ্রী দক্ষিণ ইউনিয়নের ফটিকখিরা ছালামত উল্লাহ আমেনা বালিকা উচ্চ বিদ্যালয়ে এ শিশু নির্যাতন প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়।

ক্যাম্পেইনে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মনিরা খাতুন।

তিনি তার বক্তব্যে বলেনবাল্যবিবাহকে না বলি” সুন্দর জীবন গড়ি,তোমাদের জীবনে তোমরা প্রতিষ্ঠিত হতে হলে লেখাপড়ার বিকল্প কোন কিছু নেই। নিজেকে আত্মকর্মসংস্থানের লক্ষ্যে, গড়ে তুলতে হলে ঠিক মত লেখাপড়া করতে হবে। বাল্যবিবাহকে না বলি” সুন্দর জীবন গড়ি” তোমাদের বাবা-মা তোমাদেরকে জোরপূর্বক বাল্যবিবাহ দিতে চাইলে তোমরা না বলবে,
তোমাদের শ্রেণিকক্ষে মহিলা শিক্ষক বা প্রশাসনকে অবহিত করবা, নিজে পড়ালেখা করে প্রতিষ্ঠিত হলে তোমাদের জীবনে দুর্ভোগ পোহাতে হবে না।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মোঃ জসিম উদ্দিন, এমএসসি, এ সময় উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সাবেক প্রধান শিক্ষক ও বর্তমান বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মোঃ রফিকুল ইসলাম, বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোহাম্মদ মজিবুর রহমান,বিদ্যালয়ের সাবেক সহকারী প্রধান শিক্ষক দীন মোহাম্মদ,ফটিরাখিরা আমেনা স্মৃতি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক ও বর্তমান বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মরিয়ম বেগমসহ, সকল শিক্ষক, শিক্ষার্থীবৃন্দ।

আলোচনা সভা শেষে বিদ্যালয় পরিদর্শন করেন বিদ্যালয়ের সীমানাপাচীরসহ বিভিন্ন অবকাঠামো বিষয়ে বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি অবগত করেন। পরিশেষে শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ করেন প্রধান অতিথি মনিরা খাতুন।

প্রতিবেদক: মোঃ জামাল হোসেন/
২২ জুলাই ২০২৬