শাহরাস্তিতে বখাটের শাস্তির দাবিতে নারী পুরুষের বিক্ষোভ

চাঁদপুরের শাহরাস্তিতে এলাকার বখাটে যুবকের বিরুদ্ধে বিক্ষোভ করেছে কয়েক শত নারী ও পুরুষ। শনিবার (৬ জুন) দুপুরে চিতোষী পূর্ব ইউনিয়নের বড়তুলা বাজারে এ বিক্ষোভ অনুষ্ঠিত হয়। একেই সাথে তারা বখাটে যুবক ফজলে রাব্বী সবুজের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন। বিক্ষোভে অংশ নেয়া এলাকাবাসী জানায়, সবুজ বিগত সরকারের আমলে বিভিন্ন প্রভাব বিস্তার করে সাধারণ মানুষকে হয়রানি করতো। এছাড়াও সে এতোটাই খারাপ প্রকৃতির ছেলে তার পিতা মাতাকেও মারধর করতো। তার নির্যাতনের কারণে স্ত্রী চলে যায়। সবুজের শাশুড়ি জানান, সবুজের নির্যাতনের শিকার হয়ে তার মেয়ে চলে এসেছে সবুজের বিরুদ্ধে তারা মামলা দায়ের করেছেন। সম্প্রতি সময়ে আফ্রিকা প্রবাসী লোকমান হোসেন টিটুকে মারধরের ঘটনায় এলাকাবাসী সোচ্চার হয়েছে। বিক্ষোভকারীরা জানান, ২৯ মে আফ্রিকা প্রবাসী লোকমান হোসেন টিটু নামাজ পড়ে বাসায় ফেরার সময় সবুজ তার উপর সন্ত্রাসী হামলা করে । পরবর্তীতে সবুজ লোকমান হোসেনের বিরুদ্ধে মামলা দায়ের করে। এতে এলাকাবাসী ক্ষিপ্ত হয়ে ওঠে। মো. আবদুল খালেক জানান, সবুজ বিকাশের মাধ্যমে প্রতারণা করে ৫০ হাজার টাকা নিয়ে যায় পরে গ্রাম্য শালিসের মাধ্যমে টাকা ফিরিয়ে দেয়। প্রতিবেশীরা জানান, প্রবাসী লোকমান হোসেন সাধারণ মানুষের উপকারে বিভিন্ন সময় সহায়তা করে আসছে তারা উপর হামলা হওয়ার তারা বিষয়টি মেনে নিতে পারছেনা।

লোকমান হোসেন জানান, আমি আফ্রিকা থেকে আসার পর সবুজ আমার কাছে চাঁদা দাবি করেন। আমি টাকা না দেয়ায় আমার উপর হামলা করে সে। এসময় আমিসহ রবিন ও সাহেদ আহত হয়। বিক্ষোভ সমাবেশে বিপুল সংখ্যক নারী ও পুরুষ উপস্থিত হয়ে সবুজের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।

অনেকেই জানান, বর্তমান সরকারের আমলে সবুজ তার রুপ পরিবর্তন করে এলাকায় প্রভাব বিস্তার করে চলছে। কোন বখাটের বিরুদ্ধে এলাকাবাসীর স্বতঃস্ফূর্ত বিক্ষোভ সমাবেশে শাহরাস্তিতে এটাই প্রথম।

প্রতিবেদক: মোঃ জামাল হোসেন/ ৬ জুন ২০২৬