শাহরাস্তিতে প্রশাসনের সহযোগিতায় ছেলের ঘরে ঠাঁই হলো বৃদ্ধা জয়নব ভানুর

চাঁদপুরের শাহরাস্তিতে ৮৫ বছর বয়সী জয়নব ভানুর ৬ সন্তানের কারো ঘরে ঠাঁই না পাওয়ায় সংবাদ চাঁদপুর টাইমসে প্রকাশের পর মঙ্গলবার (২০ অক্টোবর) শাহরাস্তি উপজেলা নির্বাহী অফিসার মনিরা খাতুন জয়নব ভানুর বাড়িতে ছুটে যান। এসময় মেয়ে ঝর্ণা বেগমের বাড়িতে আশ্রয়ে থাকা জয়নব ভানুকে তার বাড়িতে নিয়ে আসা হয়। প্রায় দুই ঘন্টা যাবৎ পারিবারিক সমঝোতার মাধ্যমে সৌদি প্রবাসী সেজো ছেলে আনোয়ার হোসেনের বাসায় জয়নব ভানুকে তুলে দেওয়া হয়।

আরও পড়ুন>>>  শাহরাস্তিতে ৬ ছেলের ঘরে ঠাঁই হলো না ৮৫ বছরের বৃদ্ধ মায়ের

উপজেলা নির্বাহী অফিসার মনিরা খাতুন জানান, বিষয়টি খুব দুঃখজনক জয়নব ভানুর ৬ ছেলের প্রত্যেকের পাকা বিল্ডিং রয়েছে কিন্তু কারো বাসায় মায়ের জন্য একটি রুম নেই।

তিনি জানান, জয়নব ভানুকে সেজো ছেলের বাসায় তুলে দেওয়া হয়েছে আমরা মনিটরিংয়ে থাকবো, দু’মাস পর আমি আবার ঐ বাড়িতে গিয়ে খবর নিবো। তিনি ইউনিয়ন চেয়ারম্যান ও মেম্বারের নজরে থাকবেন।

জানা গেছে জয়নব ভানুর ১০ সন্তানের জননী এদের মধ্যে ৬ ছেলে ও ৪ মেয়ে। সম্পত্তি গত বিরোধের জের ধরে ৮৫ বছর বয়সী জয়নব ভানুকে কোন ছেলের ঘরে আশ্রয় দিতে রাজি হয়নি তারা।

প্রতিবেদক: মোঃ জামাল হোসেন/
২০ অক্টোবর ২০২৬