শাহতলী জিলানী চিশতী কলেজে এসএসসিতে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

চাঁদপুর সদর উপজেলার ৪নং শাহমাহমুদপুর ইউনিয়নের ঐতিহ্যবাহী শাহতলী জিলানী চিশতী কলেজের পক্ষ থেকে উত্তর শাহতলী জোবাইদা বালিকা উচ্চ বিদ্যালয় ও জিলানী চিশতী উচ্চ বিদ্যালয় থেকে ২০২৬সালের এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত ও উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

১৬ আগস্ট (রবিবার) সকাল ১০টায় জিলানী চিশতী কলেজের সভাকক্ষে কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো: কামরুল হাসান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কলেজ গভর্নিং বডির সভাপতি এবং চাঁদপুর প্রেস ক্লাবের সভাপতি সোহেল রুশদী।

প্রধান অতিথির বক্তব্যে কলেজ গভনিং বডির চেয়ারম্যান সোহেল রুশদী বলেন, ১৯৭০ সালে আমার দাদা শিক্ষাবিদ মরহুম মাওলানা এটি আহমেদ হোসাইন রুশদী সাহেব অত্র জিলানী চিশতী কলেজটি প্রতিষ্ঠা করেন।এটি সদরের প্রথম বেসরকারী কলেজ। এ কলেজ থেকে হাজার হাজার শিক্ষার্থী উচ্চ শিক্ষা গ্রহন করে আজ সমাজে প্রতিষ্ঠিত। বিশেষ করে নারী শিক্ষা উন্নয়নে এ কলেজটি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। এখান থেকে লেখাপড়া করে অনেকেই ইউনিভাসিটি ও মেডিকেলে ভর্তি হচ্ছে। এ কলেজে ধারাবাহিক ভাবে ভালো ফলাফল করে আসছে। তোমরা যারা ২০২৬ সালে এ+ পেয়েছো এবং যারা উত্তীর্ণ হয়েছো সকলকে অভিনন্দন জানাচ্ছি। একজন শিক্ষার্থী দূরে গিয়ে পড়াশুনা করতে সময় ও অর্থের অপচয় হয়। তাই কাছের প্রতিষ্ঠানে ভর্তি হলে সময় ও অর্থ সাশ্রয় হবে। আমি আশারাখি তোমরা জিলানী চিশতী কলেজে ভর্তি হবে। এ কলেজ ছাত্র-ছাত্রীদের জন্য সব দিক দিয়ে নিরাপদ। আপনারা অভিভাবকরা আপনাদের সন্তানদের এ কলেজে ভর্তি করাতে পারেন। আমরা গভনিং বডি পক্ষ থেকে সকল সুযোগ -সুবিধা নিশ্চিত করবো। কলেজে লেখাপড়ার মান অনেক ভালো। শিক্ষকরা আন্তরিকতার সাথে শিক্ষা কার্যক্রম পরিচালনা করেন।

তিনি বলেন, আমার পক্ষ থেকে তোমাদের জন্য সকল ধরনের সহযোগিতা থাকবে। তোমরা এ কলেজে ভর্তি হলে তোমাদের সকল ধরনের সুযোগ-সুবিধা আমি নিশ্চিত করর। আমরা সবাই মিলে সম্মিলিত ভাবে চেষ্টা করছি, শিক্ষার মান বাড়াতে। প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের খোঁজ নিতে হবে অভিভাবকদের। যদি কোন বিষয় ক্লাশ না হয়, তা আমাদের জানাবেন। সকলের সম্মিলিত প্রচেষ্টায় ফলাফল ভালো হবে। তোমাদের উপবৃত্তিসহ সকল ধরনের সুবিধা নিশ্চিত করা হবে।

মাননীয় প্রধানমন্ত্রী শিক্ষার উন্নয়নে কাজ করছেন। প্রাথমিক বিদ্যালয়ে ইতিমধ্যে মিড-ডে চালু করছে,শিক্ষার খাতে বাজেট বাড়িয়েছেন,নানা পরিকল্পনা গ্রহন করেছেন। চাঁদপুর-৩ আসনের মাননীয় সংসদ সদস্য শেখ ফরিদ মানিক মহোদয় চাঁদপুর শিক্ষার উন্নয়নে ব্যাপক কাজ শুরু করছেন। শিক্ষার উন্নয়নে সবধরনের সহযোগিতা করার উদ্যোগ নিয়েছেন।

কলেজের সহকারি অধ্যাপক মো: জহিরুল ইসলাম খান মুরাদের পরিচালনায় বক্তব্য রাখেন, জিলানী চিশতী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: মোহসিন উদ্দিন, উত্তর শাহতলী জোবাইদা বালিকা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোহাম্মদ নুরুজ্জামান, কলেজের সহকারি অধ্যাপক মাওলানা ছোহাইল আহমেদ চিশতী, ফারজানা আক্তার, মো: জিয়াউর রহমান, মো: হানিফ মিয়া, মো: হাবিবুর রহমান, মো: মানিক মিয়া, উত্তর শাহতলী জোবাইদা বালিকা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মোসা: রুবিনা আক্তার, জিলানী চিশতী কলেজের প্রভাষক মো: মাহবুবুর রহমান, মো: শাহাদাত হোসেন, ফরিদা ইয়াসমিন, মনোয়ারা আক্তার, সুমা রানী পাল, উত্তর শাহতলী জোবাইদা বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক দীপঙ্কর দে, কলেজের সহকারি শিক্ষক নাছরীন আক্তার, অফিস ইনচার্জ মো: রানা সরকার, অফিস সহকারি মো: মেহেদী হাসান, অভিভাবক মোরশেদ তপদার, রেহানা পারভীন, কামরুন্নাহার, রাবেয়া বসরী, সামসুন নাহার।

শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন কলেজের দ্বাদশ শ্রেনির ব্যবসায় শিক্ষা শাখার শিক্ষার্থী তাবাসসুম নাবা, এসএসসি পরীক্ষায় এ+ প্রাপ্তদের মধ্যে থেকে বক্তব্য রাখেন সাবিহা আনহা, মারজিয়া ইসলাম লামিয়া, রুবাইয়া বিদুন, মেহেরুন নেছা।

অনুষ্ঠানে উত্তর শাহতলী জোবাইদা বালিকা উচ্চ বিদ্যালয় ও জিলানী চিশতী উচ্চ বিদ্যালয় থেকে ২০২৬সালের এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত ৪ জন ও উত্তীর্ণ কৃতি সকল শিক্ষার্থীদের কলেজের পক্ষ থেকে সংবর্ধনা ক্রেস্ট প্রদান করেন কলেজ গভর্নিং বডির সভাপতি সোহেল রুশদীসহ অতিথিবৃন্দ।

শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন কলেজের সহকারি অধ্যাপক মাওলানা ছোহাইল আহমাদ চিশতী। সভাপতির বত্তব্য রাখেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো: কামরুল হাসান। তিনি বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষনা করেন।

এদিকে, উক্ত অনুষ্ঠান শেষে পাশ্ববর্তী জিলানী চিশতী উচ্চ বিদ্যালয়ের সভা কক্ষে ২০২৬সালের এসএসসি পরীক্ষার ফলাফল নিয়ে শিক্ষকদের সাথে মতবিনিময়, পর্যালোচনা সভা ও বিদ্যালয় ম্যানেজিং কমিটির জরুরী সভা অনুষ্ঠিত হয়।সভায় সভাপতিত্ব করেন বিদ্যালয় ম্যানেজিং কমিটি সভাপতি ও চাঁদপুর প্রেস ক্লাবের সভাপতি সোহেল রুশদী। উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: মোহসিন উদ্দিন সহ শিক্ষকবৃন্দগণ৷

নিজস্ব প্রতিবেদক/
১৬ আগস্ট ২০২৬