যানজট নিরসনে চাঁদপুর শহরে ‘ওয়ান ওয়ে’- দুর্ভোগে সিদ্ধান্ত প্রত্যাহার

চাঁদপুর শহরের যানজট নিরসনে নতুন চালু হওয়া একমুখী সড়ক ব্যবস্থা নিয়ে জনমনে সৃষ্টি হওয়া ভোগান্তি এবং শিক্ষার্থীদের দাবীর পরিপ্রেক্ষিতে বুধবার (১৫ এপ্রিল) চাঁদপুর পুলিশ সুপার মো : রবিউল হাসান প্রত্যাহারের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করেছেন । উক্ত সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে চাঁদপুর প্রেস ক্লাব, নাগরিক সমাজ ও সুধীজন । চাঁদপুরের জেলা প্রশাসক , পুলিশ সুপারকে ধন্যবাদ জানিয়েছেন ।

এদিকে চাঁদপুর সরকারি কলেজের একদল শিক্ষার্থীও চাঁদপুর পুলিশ সুপার মো : রবিউল হাসানের সাথে সাক্ষাৎ করে তাদের মতামত তুলে ধরেছে বলে তিনি জানিয়েছেন। এ উদ্যোগের জন্য শিক্ষার্থীদের ধন্যবাদ জানান তিনি।

চাঁদপুর ট্রাফিক পুলিশের টিআই প্রবীর কুমার দাশ জানান, চাঁদপুরের মাননীয় পুলিশ সুপার মহোদয় চাঁদপুর বাসীর চলাচলে দুর্ভোগ লাগবের জন্য একমুখী চলাচলের সিদ্ধান্ত সাময়িকভাবে নিয়েছিলেন। জনসাধারণ ও সাধারণ ছাত্র-ছাত্রীদের মতামতের ভিত্তিতে পুলিশ সুপার মহোদয়ের নির্দেশ বিষয়টি স্থগিত করা হইল।

চাঁদপুর প্রেস ক্লাব সভাপতি সোহেল রুশদী জানান, চাঁদপুর জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান মহোদয়ের সাথে কথা বলে অনুরোধ জানিয়েছি জনগণের দুর্ভোগ যেন না হয় সে বিষয়টি বিবেচনা করে একমুখী সড়ক ব্যবস্থা প্রত্যাহার করতে । জেলা প্রশাসক মহোদয় বলেছেন এসপি মহোদয়কে ইতিমধ্যে বলেছি বিষয়টি দেখার জন্য । ইতোমধ্যে তা প্রত্যাহারের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করায় চাঁদপুর প্রেস ক্লাবের পক্ষ থেকে ধন্যবাদ জানাই।

চাঁদপুর জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান জানান, একমুখী সড়ক ব্যবস্থা জনগণের দুর্ভোগ যেন না হয় সে বিষয়ে এসপিকে অবগত করা হয়েছে এবং পরিস্থিতি বিবেচনায় সময়োপযোগী সিদ্ধান্ত নেওয়ার কথাও জানিয়েছেন তিনি। চাঁদপুর শহরের যানজট কমাতে প্রশাসনের পক্ষ থেকে পরবর্তী সিদ্ধান্ত গ্রহণ করা হবে। স্থানীয়দের আশা, জনস্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়া হবে।

চাঁদপুর পুলিশ সুপার মো : রবিউল হাসান জানান, চাঁদপুর শহরের যানজট নিরসনে একমুখী সড়ক ব্যবস্থা পরীক্ষামূলক ভাবে চালু করা হয়েছিলো। প্রশাসন, চাঁদপুর প্রেস ক্লাব, সাংবাদিক ও জনগণের দুর্ভোগের কথা চিন্তা করে প্রত্যাহার করা হয়েছে।

স্টাফ রির্পোটার/ ১৬ এপ্রিল ২০২৬