আমিরাতে ঈদে মিলাদুন্নবী ২৫ আগস্ট

সংযুক্ত আরব আমিরাতে ১৪৪৮ হিজরি সনের রবিউল আউয়াল মাসের চাঁদ দেখা গেছে। আমিরাত-সৌদি আরবসহ অধিকাংশ মুসলিম দেশে পবিত্র ঈদে মিলাদুন্নবী উদযাপিত হবে ২৫ আগস্ট। বৃহস্পতিবার ১৩ আগস্ট আমিরাতের চাঁদ দেখা কমিটি এ ঘোষণা দেন। দেশটিতে ১৪ আগস্ট হবে রবিউল আউয়াল মাসের প্রথম দিন।

তবে পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে ২৮ আগস্ট দেশটিতে সরকারি ছুটি পালন করা হবে। ফলে শনি ও রোববারের সাপ্তাহিক ছুটির সঙ্গে মিলিয়ে অনেক কর্মী টানা তিন দিনের ছুটি পাবেন।

স্বাভাবিকভাবে সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোর একদিন পর বাংলাদেশে উদযাপিত হয় পবিত্র ঈদুল ফিতর,ঈদুল আযহা ও পবিত্র ঈদে মিলাদুন্নবী। ঈদে মিলাদুন্নবী উপলক্ষে বিশ্বের অন্যান্য দেশের মতো আমিরাতেও ধর্মপ্রাণ মুসলমানরা সওয়াব লাভের আশায় মিলাদ-মাহফিল, নফল নামাজ আদায়,জিকির ও কোরআন তেলাওয়াতে মশগুল থাকবেন।

প্রতি বছরের মতো এবারও সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশ,পাকিস্তান,ভারতসহ বিভিন্ন দেশের মুসলিম কমিউনিটির সংগঠনগুলো সোমবার ২৪ আগস্ট দিবাগত রাত থেকে মসজিদ ও রেস্টুরেন্টের হলরুমে বিভিন্ন ধর্মীয় কর্মসূচি পালন করবেন।

১৬ আগস্ট ২০২৬
এ জি