মতলব উত্তরে মায়ের চোখের সামনেই অবৈধ ট্রলি কেড়ে নিলো শিশুর প্রাণ

চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ছেংগারচর বাজারের থানা রোড, সুরুজ প্লাজার সামনে মায়ের চোখের সামনে বেপরোয়া এক অবৈধ ট্রলি ধাক্কায় প্রাণ কেড়ে নিলো গেল ফাড়িয়া জান্নাত নামে ৪ বছরের এক শিশুর।

রোববার (৬ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০ টায় উপজেলার ছেংগারচর বাজারের থানা রোড, সুরুজ প্লাজার সামনে এ দূর্ঘনা ঘটে। মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন মতলব উত্তর থানার ওসি মোঃ কামরুল হাসান।

নিহত ফারিয়া জান্নাত উপজেলার গজরা ইউনিয়নের কৃষ্ণপুর গ্রামের সিঙ্গাপুর প্রবাসী কাউসার বেপারীর মেয়ে। তারা ১ ভাই ১ বোন।

এ ঘটনায় অবৈধ ট্রলি গাড়িটি মতলব উত্তর থানা পুলিশ আটক করেছে। তবে ঘাতক ট্রলির ড্রাইভারকে এখনো আটক করা সম্ভব হয়নি। ঘটনার পরপরই ড্রাইভার পলাতক। গাড়ির মালিক আদুরভিটি গ্রামের মোঃ আমিন মিয়াজি।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানাযায়, রোববার সকাল সাড়ে ১০ টার সময় ফারিয়া জান্নাত এর মা ফারজানা আক্তার তার মেয়েকে নিয়ে ছেংগারচর বাজারের থানা রোড, সুরুজ প্লাজার সামনে অটোরিকশা থেকে নেমে ভাড়া দেওয়া অবস্থায় বাজার থেকে আসা বেপরোয়া অবৈধ ট্রলি গাড়ি মায়ের কাছে দাঁড়িয়ে থাকা শিশু ফারিয়া জান্নাতকে ধাক্কা দেয়। এতে শিশুটি সিটকে৷ পড়ে গুরুতর আহত হয়। পরে মায়ের চিৎকারে পাসের দোকানদারা ছুটে এসে তাকে উদ্ধার করে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সন্তানকে হারিয়ে হতবিহ্বল হয়ে পড়েন মা ফারজানা আক্তার । তিনি বলেন, আমিআমার মেয়েকে নিয়ে ছেংগারচর বাজারে অটোরিকশা করে আসি।ছেংগারচর বাজারের থানা রোড, সুরুজ প্লাজার সামনে অটোরিকশা থেকে নেমে ভাড়া দেওয়া অবস্থায় বাজার থেকে আসা বেপরোয়া অবৈধ ট্রলি গাড়ি আমার পাশে দাঁড়িয়ে থাকা মেয়ে ফারিয়া জান্নাতকে ধাক্কা দেয়। এতে আমার মেয়ে সিটকে পড়ে গুরুতর আহত হয়। পরে পাসের দোকানদারা ছুটে এসে তাকে উদ্ধার করে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মতলব উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ কামরুল হাসান বলেন, ঘাতক ট্রলি গাড়িটি থানা হেফাজতে রয়েছে। ড্রাইভারকে আটকের চেষ্টা চলছে। যথাযথ আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

নিজস্ব প্রতিবেদক/
৬ সেপ্টেম্বর ২০২৬